AUS vs IND: অ্যাডিলেডের পর ব্রিসবেন, টানা শতরান ট্রাভিস হেডের, ভারতের বিরুদ্ধে ঈর্ষণীয় ট্র্যাক রেকর্ড

AUS vs IND: ভারতের বিরুদ্ধে ফের জ্বলে উঠল ট্রাভিস হেডের ব্যাট। অ্যাডিলেডের পর আজ ব্রিসবেনেও হাঁকালেন শতরান। টানা দুটি সেঞ্চুরি ভারতের বিরুদ্ধে।

টেস্টে ভারতের বিরুদ্ধে শেষ ৬টি ইনিংসের মধ্যে এদিন তৃতীয় শতরানটি পেয়ে গেলেন হেড। তাঁর টেস্ট কেরিয়ারের নবম শতরান। চলতি বছরের তৃতীয়।

AUS vs IND

চা বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ৭০ ওভারে ৩ উইকেটে ২৩৪ রান। ট্রাভিস হেড ১৩টি চারের সাহায্যে ১১৮ বলে ১০৩ রানে অপরাজিত আছেন। স্টিভ স্মিথ ১৪৯ বলে ৬৫ রানে অপরাজিত। তিনি ৬টি চার মেরেছেন। উসমান খোয়াজা ২১, নাথান ম্যাকসুইনি ৯ ও মার্নাস লাবুশেন ১২ রানে আউট হয়েছেন।

এখনও অবধি চতুর্থ উইকেট জুটিতে স্মিথ ও হেড ২২৪ বলে ১৫৯ রান যোগ করেছেন। তার মধ্যে হেডের ১১৮ বলে ১০৩, স্মিথের অবদান ১০৬ বলে ৪৭। হেড এদিন শতরান পূর্ণ করলেন ১১৫ বলে। চলতি সিরিজে টানা দ্বিতীয় শতরান হাঁকালেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার।

গত বছর জুনে আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেড ১৭৪ বলে ১৬৩ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১৮। চলতি সিরিজে পারথ টেস্টে তিনি প্রথম ইনিংসে ১৩ বলে ১১ ও দ্বিতীয় ইনিংসে ১০১ বলে ৮৯ রান করেন।

অ্যাডিলেডে হেড খেলেছিলেন ১৪১ বলে ১৪০ রানের ইনিংস। তা সাজানো ছিল ১৭টি চার ও চারটি ছয় দিয়ে। দ্বিতীয় ইনিংসে তাঁকে ব্যাট করতে হয়নি। এরপর ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসেই হাঁকালেন দায়িত্বশীল শতরান। ভারতের বিরুদ্ধে ১৩টি টেস্টে হেড ২২ ইনিংসে ২ বার অপরাজিত থেকে এখনও অবধি ১০৫৬ রান করেছেন।

এদিনই পেরিয়ে গেলেন ভারতের বিরুদ্ধে টেস্টে ১ হাজার রানের মাইলফলক। তিনটি শতরানের পাশাপাশি রয়েছে চারটি অর্ধশতরান। ২০১৮ সালে অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধে টেস্টে প্রথমবার খেলতে নেমেই ৭৮ করেছিলেন। পারথে খেলেন ৫৮ রানের ইনিংস। গত বছর আমেদাবাদ টেস্টে ১০ রানের জন্য শতরান হাতছাড়া হয় হেডের।

আজ মধ্যাহ্নভোজের বিরতিতে অজিদের স্কোর ছিল ৪৩ ওভারে ৩ উইকেটে ১০৪। সেটাই চা বিরতিতে হয়েছে ২৩৪। দ্বিতীয় সেশনে কোনও উইকেট ফেলতে পারেনি ভারত। জসপ্রীত বুমরাহ ২টি ও নীতীশ কুমার রেড্ডি ১টি উইকেট তুলেছেন।

মহম্মদ সিরাজের সঙ্গে বিতর্ক জড়িয়েছিলেন। তা নিয়ে চলে চাপানউতোর। আইসিসির ম্যাচ রেফারি সতর্ক করেছিলেন। কিন্তু সে সবের কোনও প্রভাবই যে তাঁর পারফরম্যান্সে পড়েনি, এদিন ফের শতরান করে তা বোঝালেন হেড। স্মিথের সঙ্গে তাঁর পার্টনারশিপ ভারতের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওঠার আশায় আরও জল ঢালতে চলেছে। কেন না, ব্রিসবেনে আগামী তিন দিন ভালো বৃষ্টির সম্ভাবনা আছে। ফলে ড্রয়ের সম্ভাবনাই বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+