AUS vs IND: হেডের সেলিব্রেশন নিয়ে তীব্র বিতর্ক, সিডনিতে স্টার্কের খেলা নিয়ে আপডেট দিলেন কামিন্স
বক্সিং ডে টেস্ট জয়ের মধ্যেই ফের বিতর্কে ট্রাভিস হেড। এর আগে মহম্মদ সিরাজের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন, এমনকি আইসিসির শাস্তিও পান। কিন্তু তারপরেও নিজেকে শুধরে নেননি অজি তারকা ক্রিকেটার। সোমবার মেলবোর্নে টেস্টের শেষ দিনে ঋষভ পন্থকে আউট করে যেভাবে সেলিব্রেশন করলেন তা আরও এক প্রস্থ বিতর্কের সূত্রপাত ঘটিয়েছে।
দ্বিতীয় ইনিংসে জমাট ব্যাটিং করছিলেন ঋষভ পন্থ। পরিচিত নীতির বাইরে গিয়ে ধীর স্থির ব্যাটিং করছিলেন পন্থ। চা পানের বিরতির পরই ছন্দপতন হল পন্থের। ভুল শট নির্বাচন করতে গিয়ে আউট হলেন, দলকেও বিপদে ফেললেন। তাও আউট হলেন পার্টটাইম স্পিনার ট্রাভিস হেডের শর্ট বলে।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স পেসার মিচেল স্টার্কের আগামী টেস্ট খেলা নিয়ে ইতিবাচক আপডেট দিয়েছেন। অজি অভিজ্ঞ বোলার ৩ জানুয়ারি থেকে ভারতের বিরুদ্ধে সিডনি টেস্টের আগেই সম্পূর্ণ ফিট হতে পারে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টে স্টার্কের চোট নিয়ে জল্পনা শুরু হয়। কিন্তু তিনি বোলিং করেন।
This is not a gentleman game anymore!
— Siddharth Mathur (@TheSidMathur) December 30, 2024
Shameless Travis Head!
pic.twitter.com/vxtJXvgVMG
ম্যাচ শেষে প্যাট কামিন্স বলেন, আমি মনে করি প্রত্যেক ফাস্ট বোলারই এটা জানে, কখন সে একটু বেশি ব্যথা অনুভব করে। তবে আমি বেশ আত্মবিশ্বাসী সে পুরো ফিট হয়ে উঠবে। আমরা কয়েক দিন ধরে তাঁর চোটের অবস্থার মূল্যাায়ণ করা হবে। কিন্তু হ্যাঁ, তবে চোটের জায়গায় কালসিটে আছে।
একইসঙ্গে কামিন্স আরও বলেছেন, স্টার্ক একজন যোদ্ধা। তিনি সব সময় দলের প্রয়োজনে প্রস্তুত থাকেন। কখনই বোলিং করার বিকল্প না হওয়ার কথা ভাবেননি। সুতরাং ব্যথা ছাড়া, তিনি সম্পূর্ণরূপে ফিট এবং আগামী টেস্টের জন্য উপলব্ধ। মেলবোর্নে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ফলে এগিয়ে অজিরা। সিডনিতে ম্যাচ ড্র করতে পারলেই বর্ডার-গাভাসকর ট্রফি জিতে নেবে অজিরা। শেষ দুই বার ঘরের মাঠে তাদের হারতে হয়েছে।












Click it and Unblock the Notifications