AUS vs IND: অধিনায়ক বুমরাহের পারফরম্যান্স কেমন? ভারতের কোন বোলাররা টেস্টে দিয়েছেন দলকে নেতৃত্ব?
আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ বর্ডার-গাভাসকর ট্রফি। পারথে প্রথম ম্যাচে খেলতে পারবেন না রোহিত শর্মা। ফলে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে, প্রথম ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহ। যদিও এর আগেও একটি টেস্ট ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন বুমরাহ। সেই ম্যাচে কেমন ফলাফল করেছিল ভারত? বুমরাহের পাশাপাশি আর কোন কোন বোলার ভারতীয় দলকে টেস্টে নেতৃত্ব দিয়েছেন? সেই তালিকা তুলে ধরা হল এই প্রতিবেদনে।
পিতৃত্বকালীন ছুটিতে থাকার জন্য পারথে খেলতে পারবেন না রোহিত। ফলে এই টেস্টে ভারতীয় দলের হয়ে টস করতে যাবেন বুমরাহ। যদিও এর আগে ইংল্যান্ডের মাটিতে একবার ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব করেছেন ভারতীয় তারকা পেসার। ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিতের করোনা পরীক্ষার ফল ইতিবাচক আসায় বুমরাহই দলকে নেতৃত্ব দেন।

এই নিয়ে দ্বিতীয়বার টেস্ট ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বুমরাহ। অতীতের ফলাফল না হলেও ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক কিন্তু বুমরাহের প্রতি আস্থা দেখাচ্ছেন। বুধবার সাংবাদিক সম্মেলনে এসে দলের বোলিং কোচ মরকেল বলেন, বুমরাহ দারুন একজন অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দেন। ফলে ক্রিকেটাররা তাঁকে অনুসরণ করেন। সাজঘরে দারুন বক্তব্য রাখতে পারেন। আশা করছি দলের সিনিয়র ক্রিকেটারদের থেকে ও সাহায্য পাবে।
অতীতে কোন কোন বোলাররা ভারতীয় দলকে টেস্টে নেতৃত্ব দিয়েছেন সেটা এবার দেখা নেওয়া যাক। ১৯৫৫ সালে স্পিনার গৌতম আহমেদ প্রথম ভারতীয় বোলার যিনি দলকে নেতৃত্ব দেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্যাচ ড্র হয়েছিল।
AUS vs IND: প্রথম টেস্টে খেলতে পারেন গিল? তারকা ব্যাটসম্যানকে নিয়ে বিরাট আপডেট দিলেন মরকেল
১৯৭৪ থেকে ১৯৭৯ সাল পযর্ন্ত পাঁচবার ভারতীয় দলকে নেতৃত্ব দেন বোলার শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন। ২২টি টেস্ট ম্যাচে ভারতকে নেতৃত্ব দেন বিষেণ সিং বেদী। তাঁর অধিনায়কত্বে ভারত ছয় ম্যাচে জয় পায়। ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে কেরিয়ারের শেষ দিকে টেস্টে নেতৃত্ব পান। ১৪ ম্যাচে দলকে নেতৃত্ব দেন কুম্বলে। এরমধ্যে ৫ ম্যাচ হারেন এবং ৬ ম্যাচ ড্র করেন। এবার বুমরাহের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।












Click it and Unblock the Notifications