AUS vs IND: সচিন আজও ভোলেননি বাকনরকে! অস্ট্রেলিয়া সিরিজের আগে মাস্টার ব্লাস্টারের পোস্ট ভাইরাল

AUS vs IND: অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজ খেলতে নামবে ভারত। ২২ নভেম্বর থেকে পারথের অপটাস স্টেডিয়ামে প্রথম টেস্ট।

সেই সিরিজের আগে সচিন তেন্ডুলকরের সোশ্যাল মিডিয়া পোস্ট ক্রিকেটপ্রেমীদের টাইম মেশিনে চড়িয়ে নিয়ে গেল কয়েক বছর আগে। মনে করাল স্টিভ বাকনরের ভুল ও বিতর্কিত সিদ্ধান্তগুলিকে।

AUS vs IND

সচিন যে ২ ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, তিনি ব্যাটিং স্টান্স নিচ্ছেন, পিছনে তিনটি বড় গাছ যা ক্রিকেট মাঠের উইকেটের মতো পাশাপাশি রয়েছে। আরেকটি ছবিতে সচিন ওই গাছগুলির দিকে আঙুল দিয়ে ইশারা করছেন।

এই পোস্টের ক্যাপশনটি তাৎপর্যপূর্ণ। সচিন লিখেছেন, কেউ কি বলতে পারেন কোন আম্পায়ার এই উইকেটগুলিকে এতটা বড় ভাবেন? সঙ্গে একটি ইমোজি পোস্ট করেন যা বোঝাচ্ছে বিষয়টি ভাবনাচিন্তা করার মতোই। উত্তর দিতে দেরি করেননি নেটিজেনরা।

ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়া সচিনের পোস্টটিকে শেয়ার করে লিখেছেন, "স্টিভ বাকনর। বিশেষ করে তোমার ব্যাট করার সময়।" অনেক ক্রিকেটপ্রেমীও বিষয়টির সঙ্গে সহমত পোষণ করেছেন। আর তাই মনে করাচ্ছে, অস্ট্রেলিয়া সফরে সচিনের বিরুদ্ধে বাকনরের নেওয়া ভুল সিদ্ধান্তগুলিকে।

২০০৩ সালে গাব্বা টেস্টে অস্ট্রেলিয়ার আবেদনে সাড়া দিয়ে সচিনকে লেগ বিফোর দেন বাকনর। ধারাভাষ্যকাররা মনে করেছিলেন, জেসন গিলেসপির বলে যথেষ্ট বাউন্স ছিল, ফলে তা উইকেটে লাগার কথা নয়। তবে সচিনকে সাজঘরে ফিরতে হয়েছিল। টনি গ্রেগ বলেছিলেন, এটা ভয়ঙ্কর সিদ্ধান্ত।

সচিন বাকনারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেননি। প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। ২০০৫ সালে ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সচিনকে আউট দেন বাকনর, সেটি নিয়েও কম বিতর্ক হয়নি।

বল সচিনের ব্যাটে লাগেনি। পাকিস্তানের প্লেয়াররাও জোরালোভাবে আবেদন করেননি। তা সত্ত্বেও আঙুল তোলেন আম্পায়ার। সচিনকে কট বিহাইন্ড দেন আম্পায়ার। পরে অবশ্য একটি অনুষ্ঠানে বাকনর স্বীকার করেছিলেন সচিনের বিরুদ্ধে ওই ২টি সিদ্ধান্ত তাঁর ভুল ছিল। তবে অনিচ্ছাকৃতই।

বাকনর আরও বলেছিলেন, সচিনের বিরুদ্ধে দুটি আউটের সিদ্ধান্ত নিয়ে তিনি নিজেও অসন্তুষ্ট। তবে মানুষেরই ভুল হয়। ভুল স্বীকার করাটাও জীবনের অঙ্গ। ইডেনে বল সচিনের ব্যাট অতিক্রম করার পর কিছুটা দিক বদল করেছিল, তবে ব্যাটে লাগেনি। তবে ইডেনে ১ লক্ষ দর্শকের আওয়াজে তিনি কিছু শুনতে পারেননি বলেও জানান বাকনর।

সচিনকে অস্ট্রেলিয়ায় বিতর্কিত সিদ্ধান্তের শিকার হতে হয়েছিল অ্যাডিলেডেও। গ্লেন ম্যাকগ্রার বাউন্সারে ডাক করতে গিয়েছিলেন। বল তাঁর শরীরে লাগে। আম্পায়ার আউট দিয়েছিলেন। তবে এ ক্ষেত্রে বাকনর ছিলেন না। কিন্তু সেই সিদ্ধান্ত নিয়েও কম জলঘোলা হয়নি।

সচিনের পোস্টে জনৈক নেটাগরিক লিখেছেন, আম্পায়ার স্টিভ বাকনর ও ম্যাচ রেফারি মাইক ডেনেসের বিপজ্জনক কম্বিনেশন সচিনকে বারবারই ভুগিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+