AUS vs IND: অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচ না খেলেই টেস্টে নামবে ভারত! এমন পরিকল্পনায় চরম অসন্তোষ গাভাসকরের

AUS vs IND: পারথে ২২ তারিখ থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। যদিও তার আগে প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

শুধু তাই নয়, অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট খেলার আগে প্রাইম মিনিস্টার একাদশের বিরুদ্ধে যে প্রস্তুতি ম্যাচ রয়েছে, সেটিও দুই দিনের করার সিদ্ধান্ত হয়েছে।

AUS vs IND

ভারত দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া সিরিজের গুরুত্বও বেড়ে গিয়েছে অনেকটাই। কিন্তু তার পরেও প্রস্তুতি ম্যাচ নিয়ে এমন অনীহা দেখে এবার সরব হলেন সুনীল গাভাসকর।

প্রথম টেস্টের আগে ভারতীয় এ দলের বিরুদ্ধেই পারথের বাউন্সি উইকেটে প্রস্তুতি ম্য়াচ খেলার কথা ছিল ভারতের। কিন্তু তা বাতিল করা হয়েছে। শুধু নেট প্র্যাকটিসেই ভরসা রাখতে চাইছেন গম্ভীর। যদিও এমন ভাবনার সঙ্গে সহমত পোষণ করতে পারছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক গাভাসকর।

মিড ডে-তে গাভাসকর লিখেছেন যে, ভারতীয় ক্রিকেটের স্বার্থে আমি চাইব প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ না খেলা এবং দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতি ম্যাচের দিন কমানোর সিদ্ধান্ত যে বা যাঁরা নিয়েছেন, তাঁদের সিদ্ধান্ত যেন সঠিক প্রতিপন্ন হয়।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে ভারত বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসেই চারশোর উপর রান তুলেছিল। সে কথা মনে করিয়ে গাভাসকর লিখেছেন, বেঙ্গালুরু টেস্টের পর চারটি ইনিংসে দেখা গিয়েছে স্পিনারদের সামলাতে কী করণীয় সেটাই বুঝতে পারছিলেন না ভারতীয় ব্যাটাররা।

গাভাসকর আরও বলেন, পিচে বল ঘুরলেও তা খেলার অনুপযুক্ত ছিল না মোটেই। তারপরও স্পিনারদের সামলাতে না পেরে ভারত দেড়শো রানও সফলভাবে তাড়া করতে পারেনি। সে কারণেই অস্ট্রেলিয়া সফরে প্রস্তুতি ম্যাচ খেলার দরকার আরও বেশি ছিল বলে উপলব্ধি গাভাসকরের। তাঁর কথায়, যেখানে টেস্ট হবে সেখানকার পিচে নেমে ব্যাটের মাঝখান দিয়ে বল খেলার চেয়ে ভালো কিছুই হতে পারে না। কোনও ম্যাচে ক্রিজে কাটিয়ে খেলার তুলনাতেই আসে না দীর্ঘক্ষণের নেট প্র্যাকটিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+