AUS vs IND: টেস্টে ভারতের ব্যাটিং বারবার ব্যর্থ, গাভাসকরের নিশানায় গম্ভীর ও সহকারী কোচেরা

AUS vs IND: অস্ট্রেলিয়ায় ভারতের সিরিজ হারের অন্যতম কারণ ব্যাটিং ব্যর্থতা। কয়েকজন কিছু রান পেলেও সামগ্রিকভাবে পাঁচ টেস্টের সিরিজে ডুবিয়েছে ব্যাটিং।

তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছিল পছন্দের টার্নিং ট্র্যাক ব্যুমেরাং হওয়ায়। তখনও ব্যর্থতা এসেছে ব্যাটিংয়ে। এবার কোচিং স্টাফদের তুলোধনা করলেন সুনীল গাভাসকর।

AUS vs IND

পরপর দুটি টেস্ট সিরিজে পর্যুদস্ত হওয়ার পর সাংবাদিক সম্মেলনে এসে পছন্দের সাপোর্ট স্টাফদের আড়াল করার চেষ্টা করেছেন হেড কোচ গৌতম গম্ভীর। কঠিন সময়েও দলের সেরা পারফরম্যান্স সুনিশ্চিত করতে সকলে যথাসাধ্য প্রয়াস চালিয়েছেন বলে গম্ভীর দাবি করলেও মাঠের পারফরম্যান্সে তার প্রভাব পড়েনি।

সুনীল গাভাসকর সিডনি টেস্টের শেষে স্টার স্পোর্টসে বলেন, কোচিং স্টাফেরা কী করছেন? বোলিং কোচ, ব্যাটিং কোচ! নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমরা ৪৬ রানে গুটিয়ে যাই। তারপরও যেভাবে বাকি টেস্টগুলিতে হেরেছি ব্যাটিংয়ে দম ছিল না। এখানেও ব্য়াটিংয়ে দম ছিল না।

গাভাসকরের প্রশ্ন, ব্যাটিং কোচ কী করছেন? উন্নতি কেন নজরে আসছে না? ভালো বোলারের কোনও ভালো ডেলিভারি যে কোনও ব্যাটারকে সমস্যায় ফেলতে পারে। বড় মাপের ক্রিকেটারদেরও। সেটা দেখালে মেনে নেব। কিন্তু তা যখন দেখা যাচ্ছে না তখন বলুন আপনি কী করছেন?

গাভাসকরের কথায়, চর্চা চলতেই পারে কাউকে উপরে খেলানো উচিত কিনা তা নিয়ে। একইসঙ্গে কোচিং স্টাফদের নিয়েও প্রশ্ন তোলা উচিত। ইংল্যান্ডে যাওয়ার আগে কয়েক মাস হাতে আছে। আমি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কিছু বলছি না। আমার আগ্রহ ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ নিয়ে। আমি ওডিআইয়ের খবর রাখি। তবে আমি টেস্ট প্লেয়ার ছিলাম, সেটা নিয়েই আগ্রহ বেশি।

সুনীল গাভাসকর আরও বলেন, ব্য়াটিং কোচের বলা উচিত কীভাবে তিনি ব্যাটারদের পারফরম্যান্সের উন্নতি ঘটাতে পারবেন। ওইসব থ্রোডাউন দিয়ে চলবে না। ব্যাটারদের টেকনিক, টেম্পারামেন্ট যে জায়গায় রাখা উচিত ছিল সেটা করতে পারেননি কোচিং স্টাফেরা। ফলে ব্যাটাররা যাঁরা রান পাননি, তাঁদের নিয়ে প্রশ্ন উঠুক, ক্ষতি নেই। প্রশ্ন এটাও উঠুক, কোচিং স্টাফেরা কী করছেন?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+