AUS vs IND: অ্যাডিলেড টেস্টে ভারতীয় দলে ৩ পরিবর্তন চান সানি, গোলাপি বলে কেমন বোলিং প্রস্তুতি ম্যাচে?

AUS vs IND: অ্যাডিলেড টেস্ট শুরু ৬ ডিসেম্বর থেকে। তার আগে ক্যানবেরায় ২ দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। আজ শেষ দিনে ৪৬ ওভার করে খেলা হচ্ছে।

৫০ ওভারই খেলার কথা ছিল। কিন্তু ভারত টস জিতে ফিল্ডিং নেওয়ার পর প্রধানমন্ত্রী একাদশের ইনিংসের ষষ্ঠ ওভারে বৃষ্টি নামায় খেলা কিছুক্ষণ বন্ধ ছিল। ফলে ওভার কমানো হয়েছে।

AUS vs IND

দিন-রাতের টেস্ট ভারত শেষ খেলেছে ২০২২ সালে। বিদেশের মাটিতে শেষবার গোলাপি বলের টেস্ট খেলা ২০২০ সালের অ্যাডিলেডেই। দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে ফেরার জন্য প্রস্তুত অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। এই পরিস্থিতিতে সম্ভাব্য একাদশ নিয়ে চর্চা তুঙ্গে।

সেভেন ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকর জানান, রোহিত ও গিল নিশ্চিতভাবেই একাদশে আসবেন। ফলে বাইরে থাকতে হবে দেবদত্ত পাড়িক্কল ও ধ্রুব জুরেলকে। সেই সঙ্গে ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন সানি।

গাভাসকরের কথায়, ভারতীয় দলে দুটি পরিবর্তন তো হচ্ছেই। রোহিত শর্মা ও শুভমান গিল ফিরবেন। আমার ধারণা, ব্যাটিং অর্ডারও বদলাবে। রোহিত রাহুলের জায়গায় ওপেন করবেন। শুভমান তিনেই ব্যাট করবেন। পাড়িক্কল ও জুরেল বাইরে থাকবেন। ছয়ে নামবেন রাহুল।

ওয়াশিংটন সুন্দরের জায়গায় রবীন্দ্র জাদেজাকে খেলানোরও পরামর্শ দিয়েছেন গাভাসকর। তিনি বলেন, আরেকটি পরিবর্তন হতে পারে। সুন্দরের জায়গায় দেখা যেতে পারে জাদেজাকে। উল্লেখ্য, পরিবর্তন আসবে অস্ট্রেলিয়া দলেও। জশ হ্যাজলউডের জায়গায় স্কট বোল্যান্ডকে খেলানো হতে পারে। মিচেল মার্শও অনিশ্চিত। তাঁর জায়গায় অভিষেক হতে পারে বিউ ওয়েবস্টারের।

এদিকে, অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার একাদশের বিরুদ্ধে ভারতীয় বোলাররা দাপট দেখাচ্ছেন। মহম্মদ সিরাজ বোলিং ওপেন করেন। অপর প্রান্ত থেকে তাঁর সঙ্গেই টানা বোলিং করছেন আকাশ দীপ। শেষ পাওয়া খবরে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশ ১২ ওভারে ২ উইকেটে ৪৯ রান তুলেথে। ম্যাট রেনশ ২০ বলে ৫ রান করে মহম্মদ সিরাজের শিকার। তিনে নামা জেডেন গুডউইন আকাশের বলে ৪ রান করে কট বিহাইন্ড হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+