AUS vs IND: প্রত্যাশা পূরণে ব্যর্থ রোহিত-বিরাট, সিডনি টেস্টের আগে ভারতীয় দলকে মূল্যবান পরামর্শ গাভাসকরের
মেলবোর্ন টেস্ট হেরে বর্ডার-গাভাসকর ট্রফিতে পিছিয়ে পড়েছে ভারত। বক্সিং ডে টেস্টে হারের থেকেও বেশি আলোচিত হচ্ছে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ফর্ম। ভারত অধিনায়ক সিডনি টেস্টের পরই অবসর গ্রহণ করতে পারে বলে শোনা যাচ্ছে। বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়েও চর্চা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে দুই মহা তারকাকে নিয়ে মুখ খুললেন সুনীল গাভাসকর।
একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে গাভাসকর বলেছেন, আসলে সবকিছু নির্ভর করছে নির্বাচকদের ওপর। আমি ক্রিস্টাল বল নিয়ে বলার মতো বিশেষজ্ঞ নই। , কারণ ভারতীয় ক্রিকেটে কেউ ক্রিস্টাল বল খেলতে পারে না। এটা একটা বাস্তবতা। কিন্তু তাঁদের থেকে যে পারফরম্যান্স আশা করা হয়েছিল তা আসেনি।

মেলবোর্নে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছে ভারত। এখন ভারতের সামনে ফাইনালের টিকিট পাওয়া অনেক জটিল হয়ে গিয়েছে। ভারতীয় দলকে শুধু সিডনিকে জিতলেই হবে না একইসঙ্গে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। কিন্তু ভারতীয় দলকে সানি পরামর্শ দিয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণ ভুলে পুরোপুরি সিডনি টেস্টে মনোনিবেশ করতে।
সানির কথায়, ভারতের এখন উচিৎ সিডনি টেস্ট জিতে বর্ডার-গাভাসকর ট্রফি ড্র করা। এর আগে দুই বার এই দেশে এসে বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছিল ভারত। এবার ড্র করলেও ভারত ট্রফি ধরে রাখতে পারবে।
এদিকে একটি ইংরেজি সংবাদ মাধ্যম সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পুরোপুরি বিশ্রামে রাখা হতে পারে কোহলি ও রোহিতকে। ভারত এবং ইংল্যান্ডের একদিনের সিরিজে তাদের নাও খেলানো হতে পারে।












Click it and Unblock the Notifications