AUS vs IND: মেলবোর্নে হার বাঁচাতে লড়ছে ভারত, বেল বদল নিয়ে স্টার্কের খোঁচার পাল্টা দিলেন যশস্বী
AUS vs IND: চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে শুরুটা করেছিলেন মহম্মদ সিরাজ। আজ সিরাজের পথে হেঁটে বেল বদলের রাস্তায় হাঁটলেন মিচেল স্টার্ক।
চতুর্থ টেস্টের পঞ্চম দিন দ্বিতীয় সেশনে ভারতের কোনও উইকেট তুলতে পারেনি অস্ট্রেলিয়া। ভাগ্য বদলের লক্ষ্যে তাই বেল বদল করেন স্টার্ক।

ঋষভ পন্থকে বল করছিলেন মিচেল স্টার্ক। আচমকাই নন-স্ট্রাইকিং এন্ডের উইকেটের বেলের অবস্থান বদলে দেন অজি পেসার। তা খেয়াল করে যশস্বী জয়সওয়াল বেলগুলিকে আগের অবস্থায় ফেরান। তা দেখে মুচকি হেসে স্টার্ক খোঁচা দেন যশস্বীকে।
স্টার্ক এদিন যশস্বীকে বলেন, "কুসংস্কার! ওখানে গিয়ে কী করলে?" যশস্বী জবাব দেন, আমার নিজের উপর যথেষ্ট বিশ্বাস আছে। সে কারণেই এখানে এসেছি। কুসংস্কারেরে ভরসা রাখতে হয় না। এরপর স্টার্ক বলেন, "যদি কুসংস্কার না হয় তা হলে বেল বদলালে কেন?"
"I believe in myself!" Quite a statement from #YashasviJaiswal 💪#AUSvINDOnStar 👉 4th Test, Day 5 LIVE NOW! | #ToughestRivalry #BorderGavaskarTrophy pic.twitter.com/F9hVT21wQd
— Star Sports (@StarSportsIndia) December 30, 2024
এরপর যশস্বী বলে দেন, আমি আমার জীবনের এই মুহূর্ত উপভোগ করছি। যদিও এরপর কেউই কথা বাড়াননি। গোটা কথোপকথন ধরা পড়ে স্টাম্প মাইকে। তবে দ্বিতীয় সেশনে উইকেট ফেলতে না পারলেও তৃতীয় সেশনে ইতিমধ্যেই চারটি উইকেট তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।
ফলে স্বাভাবিকভাবেই ভারতকে টেস্ট বাঁচানোর লড়াই চালাতে হচ্ছে। চা বিরতিতে ভারতের স্কোর ছিল ৫৪ ওভারে ৩ উইকেটে ১১২। তৃতীয় সেশনের জলপানের বিরতিতে তা গিয়ে দাঁড়ায় ৬৭ ওভারে ৬ উইকেটে ১৩৮ রানে।
চা বিরতির পর প্রথম আউট হন ঋষভ পন্থ, ৫৮.৪ ওভারে দলের ১২১ রানের মাথায়। পন্থ ১০৪ বলে ৩০ রান করেন, ২টি চার মেরেছেন। পন্থকে ফেরান ট্রাভিস হেড। ৬২.২ ওভারে ১২৭ রানে রবীন্দ্র জাদেজার উইকেট হারায় ভারত। জাড্ডু করেন ১৪ বলে ২, তিনি স্কট বোল্যান্ডের বলে কট বিহাইন্ড হন।
৬৩.২ ওভারে ভারতের ষষ্ঠ উইকেটের পতন ঘটে। নীতীশ কুমার রেড্ডি ৫ বলে ১ রানের বেশি করতে পারেননি। তিনি নাথান লিয়ঁর বলে স্লিপে ক্যাচ দেন। যশস্বী জয়সওয়াল দ্বিতীয় ইনিংসেও শতরান হাতছাড়া করলেন।
৭০.৫ ওভারে ১৪০ রানে ভারতের সপ্তম উইকেট পড়ল। যশস্বীকে প্রথমে কট বিহাইন্ড দেননি আম্পায়ার। প্যাট কামিন্স আত্মবিশ্বাসী ছিলেন। জোরালো আবেদন করেই তিনি রিভিউ নেন। স্নিকোতে বল ব্যাটে লাগার পর্যাপ্ত প্রমাণ মেলেনি।
কিন্তু বলের গতিমুখ বদল দেখেই সম্ভবত তৃতীয় আম্পায়ার আউট দেন। সিদ্ধান্ত বদলাতে হয় জোয়েল উইলসনকে। তবে এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি যশস্বী। তিনি কথা বলেন আম্পায়ারদের সঙ্গে। তবে লাভ কিছু হয়নি। ৮টি চারের সাহায্যে ২০৮ বলে ৮৪ করেই সাজঘরে ফেরেন জয়সওয়াল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications