AUS vs IND: বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ঘোষিত হল ভারতীয় দল, মূল দলেই বাংলার মুখ দুই
জল্পনার অবসান, বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ঘোষিত হল ভারতীয় দল। শুক্রবার রাতেই নির্বাচকরা এই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করে দিলেন। আগামী ২২ নভেম্বর থেকে পারথে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। পাঁচ ম্যাচের এই সিরিজে টিম ইন্ডিয়ায় কারা থাকবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছিল। যাবতীয় জল্পনার অবসান হল।
বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য বিরাট সুখবর। এই সিরিজে ভারতীয় দলে্ সুযোগ পেলেন অভিমন্যু ঈশ্বরণ। আগেই জানা গিয়েছিল অস্ট্রেলিয়া সফরে তৃতীয় ওপেনার থাকবে। ফলে সেই হিসেবে ভারতীয় নির্বাচকরা আস্থা রাখলেন ঈশ্বরণের উপরেই। বাংলা থেকে আছেন আকাশ দীপও। তবে মহম্মদ শামি এই সিরিজেও সুযোগ পেলেন না। রিজার্ভ স্কোয়াডে আছেন বাংলার মুকেশ কুমার।

অনেক চিন্তাভাবনা করেই এই সিরিজের জন্য দল বেছে নিলেন চাইছেন অজিত আগারকরের নেতৃ্ত্বাধীন নির্বাচক কমিটি। মোট ১৮ জনকে মূল দলে রাখা হয়েছে। পাশাপাশি তিন জনকে রিজার্ভ করে রাখা হচ্ছে দলের সঙ্গে। টানা পাঁচ ম্যাচের সূচির জন্য বেশি সংখ্যায় ক্রিকেটার দলের সঙ্গে রাখা হয়েছে।
যে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে সবথেকে বেশি চর্চা চলেছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন মহম্মদ শামি।কিন্তু এই সিরিজেও দলে জায়গা হল না শামির। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের পর থেকেই ২২ গজ থেকে দূরে শামি, মনে করা হয়েছিল অস্ট্রেলিয়া সফরে যাবেন শামি। কিন্তু সেটাও হল না।
তবে ঋতুরাজ গাইকোয়াড়কে হারিয়ে তৃতীয় ওপেনার হিসেবে জায়গা করে নিলেন ঈশ্বরণ। একইসঙ্গে থাকছেন আকাশ দীপ। রিজার্ভ দলে থাকছেন মুকেশ। অনেক দিন পর ভারতীয় স্কোয়াডে বাংলার তিন প্রতিনিধি। তবে দলে বড় চমক নীতীশ রেড্ডি। নিউজিল্যান্ড সিরিজের পর দলে জায়গা করে নিয়েছেন ওয়াশিংটন সুন্দরও।
ভারতীয় দল- রোহিত শর্ম( অধিনায়ক), জসপ্রীত বুমরাহ(সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, সফরাজ খান, ধ্রুব জুরেল, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর। রিজার্ভ- মুকেশ কুমার, নভদীপ সাইনি, খলিল আমহেদ।












Click it and Unblock the Notifications