AUS vs IND: অস্ট্রেলিয়ায় ভারতের সাফল্য নির্ভর করবে বিরাট ও ঋষভের ব্যাটে, খেলানো হোক নীতীশকেও, বললেন সৌরভ

AUS vs IND: অস্ট্রেলিয়া সফরে ভারতের খেলায় নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের প্রভাব পড়বে না। এমনটাই মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

পারথ টেস্টে ভারতের এক স্পিনারই যথেষ্ট বলে মন্তব্য করে একাদশে নীতীশ কুমার রেড্ডিকে খেলানোর পক্ষেও সওয়াল করেছেন সৌরভ।

AUS vs IND

ভারত নিউজিল্যান্ডকে হারাতে র‍্যাঙ্ক টার্নার বানিয়েছিল। তা ব্য়ুমেরাং হওয়ায় সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করেছে কিউয়িরা। সৌরভের কথা, নিউজিল্যান্ডের কাছে সিরিজ হার অপ্রত্যাশিত। তবে কঠিন পিচেই ওই সিরিজের টেস্টগুলি খেলা হয়েছে।

সৌরভ মনে করেন, সিমিং ট্র্যাকের পাশাপাশি র‍্যাঙ্ক টার্নারেও নেমেই শট খেলা যায় না। থিতু হওয়া, রক্ষণ জোরদার করাটাও জরুরি। সৌরভ বলেন, সব সময় ভালো পিচে খেলা উচিত। নাহলে তার প্রভাব পড়ে ব্যাটারদের আত্মবিশ্বাসে। তবে অস্ট্রেলিয়ায় ভালো ব্যাট করার মতোই পিচ থাকবে।

শুভমান গিলের না থাকা ভারতকে সমস্যায় ফেলবে না বলেই ধারণা মহারাজের। তিনি বলেন, প্রথম টেস্টে রোহিত ও শুভমানের অভাব অনুভূত হবে দেবেন না ভারতের বাকি ব্যাটাররা। নিউজিল্য়ান্ড সিরিজের সঙ্গেও আসন্ন সিরিজের কোনও সম্পর্ক নেই।

নীতীশ কুমার রেড্ডি সিমার, লোয়ার অর্ডারে টেস্টে কার্যকরী হবেন বলে মনে করেন সৌরভ। তিনি বলেন, পারথ ও ব্রিসবেনে দুই স্পিনার খেলানোর দরকার নেই। সেখানকার কন্ডিশনে নীতীশ কুমার রেড্ডির মতো প্লেয়ারকে খেলানো যায়। তাঁর মতো ভালো ব্যাটার লোয়ার অর্ডারে নামলে দলের ভারসাম্যও বাড়বে।

মহম্মদ শামিকে দ্রুত অস্ট্রেলিয়ায় পাঠানোর পরামর্শও ফের দিয়েছেন সৌরভ। উল্লেখ্য, রঞ্জিতে কামব্যাকের পর শামিকে সৈয়দ মুস্তাক আলি টি২০-তে দেখে নিতে চাইছেন নির্বাচকরা। তবে সৌরভ বলেন, শামি ৪৫ ওভারের কাছাকাছি বল করেছেন, ১০০ ওভারের বেশি ফিল্ডিং করেছেন। ব্যাটে রান পেয়েছেন। অস্ট্রেলিয়া পাঠানোর পক্ষে তাঁর ফিটনেস যথেষ্ট ভালো। অস্ট্রেলিয়ায় জসপ্রীত বুমরাহর সঙ্গে শামির মতো বোলার দরকার।

ভারতীয় দলে এখনই পালাবদলের সম্ভাবনা দেখছেন না সৌরভ। তাঁর কথায়, ফর্ম ও ফিটনেসই প্লেয়ারকে বিচারের মাপকাঠি হওয়া উচিত। সৌরভ আরও বলেন, বিরাট কোহলির উপর পূর্ণ আস্থা রয়েছে। তাঁর মতো পারফর্মার আসন্ন সিরিজেও ভালো খেলবেন। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ হবে ঋষভ পন্থের ব্যাটিং। এই দুজন খেললে সিরিজে ভারত ভালো করবে বলে মত সৌরভের।

অস্ট্রেলিয়ায় ভারত প্রস্তুতি ম্যাচ না খেলেই প্রথম টেস্ট নামবে। অনেকেই সংশয় প্রকাশ করছেন, ভারতীয় এ দলের বিরুদ্ধে ম্যাচ সিমুলেশন যথেষ্ট হবে কিনা তা নিয়ে। সৌরভ মনে করেন না ভারতের প্রস্তুতিতে কোনও সমস্যা আছে বলে। বিশেষ করে বিগত সাত সপ্তাহে ৫টি টেস্ট খেলা ভারত মোটেই আন্ডারকুকড নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+