AUS vs IND: অস্ট্রেলিয়ায় সিরিজ জিততে ভারতকে বড় পরামর্শ দিলেন সৌরভ, রোহিতের পাশে থেকে প্রশংসা আকাশেরও

AUS vs IND: অস্ট্রেলিয়ায় সিরিজ জিততে পারে ভারত। এমনই সম্ভাবনার কথা জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

ব্রিসবেন টেস্টে যেভাবে ভারত এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফলো-অন এড়িয়েছে তাতেও খুশি মহারাজ। প্রশংসা করলেন আকাশ দীপের।

AUS vs IND

ব্রিসবেন টেস্ট ড্র হলে মেলবোর্ন টেস্টের আগে সিরিজ থাকবে ১-১। এই সিরিজে এখনও বাকি ২টি টেস্ট। সেই দুটি টেস্টই ভারত জিততে পারে বলে মনে করেন সৌরভ। তিনি বলেন, ২টি টেস্টে জেতা অসম্ভব কিছু নয়। তবে ব্যাটিংয়ে উন্নতি ঘটাতে হবে।

ভারতীয় ড্রেসিংরুমে আজ ফলো-অন বাঁচানোর যে উচ্ছ্বাস দেখা গিয়েছে তা নিয়ে অনেকেই সমালোচনা করছেন। সৌরভ অবশ্য এতে দোষের কিছু দেখছেন না। তিনি মনে করেন, ব্রিসবেনে সিরিজ ১-১ ড্র রাখার সম্ভাবনা বেড়ে যাওয়ার ফলেই ওই ধরনের সেলিব্রেশন দেখা গিয়েছে।

লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজার অর্ধশতরানের পর জসপ্রীত বুমরাহর সঙ্গে আকাশ দীপের পার্টনারশিপে ভর করেই ভারত ফলো-অন বাঁচাতে পেরেছে ব্রিসবেনে। সৌরভ খুশি বাংলার আকাশের ব্যাটিং দেখে। বললেন, আকাশ ভালো ব্যাটিং করেছেন। বোলিংও ভালো করছেন। অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা তাঁর কেরিয়ারে ইতিবাচক ভূমিকা নেবেন।

আকাশ যে ভারতীয় দলে লম্বা রেসের ঘোড়া, সেটিও বুঝিয়ে দিলেন মহারাজ। রোহিত শর্মার টানা ব্যর্থতায় তাঁর উপর চাপ বাড়ছে। অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছে। বিরাট কোহলিও অ্যাডিলেড ও ব্রিসবেনে হতাশ করেছেন। তবে ভারতের দুই মহাতারকার পাশেই রইলেন সৌরভ।

সৌরভ এদিন ইডেনে দাঁড়িয়ে বলেন, রাহুল ভালো খেলছেন। সে কারণেই রোহিত ছয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ছয়ে নেমেও নতুন বলে খেলতে হয়। আমিও ছয়ে ব্যাট করেছি বলেই জানি। তবে রোহিত তিনেও ব্যাট করতে নামতে পারেন। সিদ্ধান্ত অবশ্যই তাঁর ও টিম ম্যানেজমেন্টের।

বিরাট কোহলিকে নিয়ে সৌরভ বলেন, পারথে শতরান পেয়েছিলেন। তিনটি ইনিংসে প্রত্যাশিত রান আসেনি। এখনও সময় আছে। লম্বা সিরিজ। ব্রিসবেনে দ্বিতীয় ইনিংসের পর আরও দুটি টেস্ট রয়েছে। ফলে বিরাট রানে ফিরবেন। তবে ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে পারবে কিনা তা নিয়ে নিশ্চিত নন সৌরভ।

ইডেন গার্ডেন্সের দুটি স্ট্যান্ড ঝুলন গোস্বামী এবং অশোক চক্র ও কীর্তি চক্র পাওয়া কর্নেল এনজে নায়ারের নামাঙ্কিত করা হচ্ছে। সেই সংক্রান্ত অনুষ্ঠানেই হাজির ছিলেন সৌরভ। সৌরভ ও ঝুলনকে দেখা গিয়েছে দেবের খাদান ছবির প্রচারেও। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেব লিখেছেন, দাদা ইলেভেন বনাম খাদান ইলেভেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+