AUS vs IND: শামিকে অস্ট্রেলিয়া পাঠানোর পরামর্শ সৌরভের, ভারতের একাদশে প্রসিদ্ধকে দেখছেন মহারাজ

AUS vs IND: মহম্মদ শামিকে অবিলম্বে অস্ট্রেলিয়ায় পাঠানোর পরামর্শ দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনকী শামি পারথে প্রথম টেস্ট খেলতে না পারলেও।

৩৬০ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে রঞ্জি ট্রফিতে শামি মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৭ উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতেও মূল্যবান অবদান রেখেছেন।

AUS vs IND

শামি প্রথম ইনিংসে ১৯ ওভার বল করেছিলেন, যার ৪টি মেডেন। ৫৪ রানের বিনিময়ে তিনি তুলে নিয়েছিল চার উইকেট। যার তিনটিই বোল্ড। দ্বিতীয় ইনিংসে শামির বোলিং ফিগার ২৪.২ ওভার তিন মেডেন ১০২ রানের বিনিময়ে তিন উইকেট।

শামি নিজের পারফরম্য়ান্সেও খুশি। মধ্যপ্রদেশকে বাংলা ১১ রানে হারিয়ে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে। তাতে নক আউট পর্বে যাওয়ার আশা জিইয়ে রইল। শামি এক্স হ্যান্ডলে লিখেছেন, এই ম্যাচটি মনে থাকবে। প্রতিটি উইকেট, প্রতিটি রান, মাঠের প্রতিটি মুহূর্ত শামি উৎসর্গ করেছেন সমর্থকদের।

শামি লিখেছেন, সমর্থকদের ভালোবাসা, সমর্থন তাঁকে প্রত্যেক বার নিজের সেরাটা দিতে উৎসাহিত করে। এই মরশুমে আরও সাফল্য পাওয়ার প্রত্যয় ধরা পড়েছে শামির বক্তব্যে। শামি এই পোস্টে তাঁর নেওয়া উইকেটগুলির ভিডিও-ও পোস্ট করেছেন।

কামব্যাক ম্যাচে ৪৩.২ ওভার বল করেছেন। দ্বিতীয় ইনিংসে দশে নেমে শামি ৩৬ বলে ৩৭ রানের ইনিংস খেলেন, যা শেষ অবধি বাংলার জয়ের ক্ষেত্রেও ফ্যাক্টর হয়েছে। শামিকে এখনও অস্ট্রেলিয়া পাঠানোর কথা বিসিসিআই জানায়নি। তবে রবি শাস্ত্রীর পর সৌরভ গঙ্গোপাধ্য়ায়ও জানিয়ে দিলেন শামিকে যত তাড়াতাড়ি সম্ভব অস্ট্রেলিয়া পাঠানো উচিত।

একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে সৌরভ বলেন, শামি ভালো বল করছেন। রঞ্জি ম্যাচে ৪৩ ওভারের বেশি হাত ঘুরিয়েছেন। তাঁকে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলানোর দরকার নেই। দ্রুত অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া উচিত। সেখানে বোলিং সহায়ক কন্ডিশনে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজদের সঙ্গে তিনি বোলিং করতে পারবেন।

সৌরভের কথায়, পারথ টেস্টে খেলতে না পারলেও তার আগেই শামিকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হোক। তিনি সেখানে বোলিং করে অ্যাডিলেড টেস্টের জন্য প্রস্তুত হতে পারবেন। যদিও এই সিদ্ধান্তটি নেবেন নির্বাচকরাই।

অস্ট্রেলিয়ায় ভারতীয় একাদশে তিন পেসার থাকবেনই। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের সঙ্গী হিসেবে সৌরভের পছন্দ প্রসিদ্ধ কৃষ্ণ। তিনি বলেন, আকাশ দীপের চেয়ে প্রসিদ্ধকেই এগিয়ে রাখব। অস্ট্রেলিয়ার কন্ডিশনে, সেখানকার পিচে বাউন্সের কথা ভেবে। প্রসিদ্ধ উচ্চতার ফায়দা তুলতে পারবেন। সৌরভের মতে, রোহিতের প্রথম টেস্ট খেলা উচিত। সন্তানের জন্মের পর এমন পরিস্থিতিতে থাকলে তিনি প্রথম টেস্ট থেকেই খেলতেন বলেই মন্তব্য সৌরভের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+