AUS vs IND: পন্টিং, স্টিভকে টপকে ভারতের বিরুদ্ধে জোড়া নজির স্মিথের, ব্রিসবেনের শতরানে ছুঁলেন রুটকেও
AUS vs AUS: স্টিভ স্মিথের শতরান সবচেয়ে স্বস্তি দিল অস্ট্রেলিয়াকে। গত বছর শেষবার টেস্ট শতরান এসেছিল স্মিথের ব্যাটে।
তারপর ২৫তম ইনিংসে এসে আজ ফের সেঞ্চুরি পেলেন স্মিথ। যা তাঁর টেস্ট কেরিয়ারের ৩৩তম, ভারতের বিরুদ্ধে দশম।

এদিনের শতরান হাঁকিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট শতরানকারীদের তালিকার দুইয়ে পৌঁছে গেলেন স্মিথ। ১১২টি টেস্টের ১৯৯তম ইনিংসের পর তাঁর নামের পাশে ৩৩টি টেস্ট শতরান। সামনে শুধু রিকি পন্টিং (১৬৮টি টেস্টে ২৮৭ ইনিংসে ৪১টি টেস্ট সেঞ্চুরি)।
স্টিভ ওয়া ১৬৮টি টেস্টে ২৬০ ইনিংসে ৩২টি শতরান করেছিলেন। স্মিথ স্টিভকে ছুঁয়েছিলেন গত বছর ইংল্যান্ড সফরেই। এদিন টপকে গেলেন। টেস্টে অস্ট্রেলিয়ার শতরানকারীদের তালিকার চার ও পাঁচে যথাক্রমে ম্যাথু হেডেন (৩০) ও ডন ব্র্যাডম্যান (২৯)।
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরানকারীর রেকর্ডটিও এদিন নিজের দখলে নিলেন স্মিথ। এতদিন এই রেকর্ডটি ছিল পন্টিংয়ের দখলেই। স্মিথ এদিন ভারতের বিরুদ্ধে ১৫তম আন্তর্জাতিক শতরান পেলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিরুদ্ধে রিকি পন্টিংয়ের ১৪টি, ইংল্যান্ডের জো রুটের ১৩টি এবং ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস ও শ্রীলঙ্কার কুমার সঙ্গকারার ১১টি করে শতরান রয়েছে।
ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি টেস্ট শতরানের রেকর্ড এতদিন ছিল জো রুটের দখলে। সেই রেকর্ডে এদিন থাবা বসালেন স্মিথ। রুটের মতো স্মিথেরও ভারতের বিরুদ্ধে টেস্ট শতরানের সংখ্যা ১০টি। ভিভ রিচার্ডস ও রিকি পন্টিং ভারতের বিরুদ্ধে ৮টি করে টেস্ট শতরান পেয়েছেন।
সবকিছু ঠিকঠাক চললে আগামী বছর ফের আবার এই রেকর্ড এককভাবে নিজের দখলে নেওয়ার সুযোগ পাবেন জো রুট। কেন না, ভারতীয় দল আগামী বছর যাচ্ছে ইংল্যান্ড সফরে।
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট দ্বৈরথে সবচেয়ে বেশি ১১টি করে শতরান রয়েছে সচিন তেন্ডুলকরের দখলে। এবার সচিনের ঘাড়ে নিঃশ্বাস ফেলা শুরু করলেন স্মিথ। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে স্মিথ হাঁকালেন দশম শতরান। সচিনকে স্পর্শ করার সুযোগ চলতি সিরিজেই পাবেন স্মিথ। বিরাট কোহলি ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ৯টি শতরান পেয়েছেন। এই দুই দেশের দ্বৈরথে রিকি পন্টিং ও সুনীল গাভাসকরের রয়েছে ৮টি করে টেস্ট শতরান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications