AUS vs IND: হেডের পর স্মিথের শতরান, ব্রিসবেনে ভারতকে ব্যাকফুটে পাঠাল অস্ট্রেলিয়া

AUS vs IND: ট্রাভিস হেডের পর শতরান হাঁকালেন স্টিভ স্মিথ। চলতি বছরে এটি প্রাক্তন অজি অধিনায়কের প্রথম টেস্ট সেঞ্চুরি।

টেস্ট কেরিয়ারে এটি স্মিথের ৩৩তম শতরান, ভারতের বিরুদ্ধে দশম। জোড়া শতরানে ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনেই ভারতকে ব্যাকফুটে পাঠাল অস্ট্রেলিয়া।

AUS vs IND

এদিন স্মিথ অর্ধশতরান পূর্ণ করেছিলেন ১২৮ বল খেলে। ৫০ থেকে ১০০-তে পৌঁছতে নিলেন ৫৭ বল। প্রথম পঞ্চাশের ক্ষেত্রে যেখানে ফলস শট ছিল ৩০টি, সেখানে দ্বিতীয়ার্ধে তা মাত্র ৭। প্রথমে স্মিথ যখন লড়াই চালাচ্ছিলেন তখন বিশেষজ্ঞরাও বলছিলেন, প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক চেনা ছন্দের ধারেকাছে নেই।

চলতি সিরিজে চারে নেমে একেবারেই ছন্দে ছিলেন না। পারথ টেস্টে ০ ও ১৭ রানে আউট হয়েছিলেন। অ্যাডিলেড টেস্টে করেন ২। আজ ১৮৫ বলে শতরান পূর্ণ করলেন। দেশের মাটিতে তাঁর শতরানের সংখ্যা বেড়ে হলো ১৭। ভারতের বিরুদ্ধে স্মিথ নিজেদের দেশে পেলেন ষষ্ঠ শতরান।

ভারতে এসে তিনটি এবং ইংল্যান্ডে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্মিথ একটি শতরান করেছিলেন। গত জুনে ওভালে ভারতের বিরুদ্ধে খেলেন ২৬৮ বলে ১২১ রানের ইনিংস। গত বছর জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে স্মিথ ১১০ করেছিলেন।

তারপর টেস্টে ২৪টি ইনিংসে তাঁর ব্যাটে ছিল শতরানের খরা। তা আজ মেটালেন স্মিথ। ১২টি চারের সাহায্যে এদিন ১৯০ বলে ১০১ রান করে জসপ্রীত বুমরাহর শিকার হলেন স্মিথ। ক্যাচ দিলেন রোহিত শর্মার হাতে।

টেস্টে শতরানকারীদের তালিকায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে স্মিথ দখলে নিলেন দ্বিতীয় স্থান। রিকি পন্টিংয়ের টেস্ট শতরানের সংখ্যা ৪১টি। ১৬৮টি টেস্টে ২৮৭টি ইনিংসে। স্মিথ কেরিয়ারের ১১২তম টেস্টে ১৯৯তনম ইনিংসে পেলেন ৩৩তম শতরান। পিছনে ফেলে দিলেন স্টিভ ওয়ার ৩২টি টেস্ট শতরানের (১৬৮টি টেস্টে ২৬০ ইনিংসে) নজির।

ভারতের বিরুদ্ধে টেস্টে সর্বাধিক ১০টি শতরানের নজির এতদিন একারই ছিল ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুটের। স্মিথ ভারতের বিরুদ্ধে দশম টেস্ট শতরান হাঁকিয়ে ছুঁলেন রুটের কীর্তি।

৩৩.৩ ওভারে অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেট পড়েছিল ৭৫ রানে। স্মিথ আউট হলে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৮৩ ওভারে ৪ উইকেটে ৩১৬। স্মিথ ও হেডের চতুর্থ উইকেট জুটিতে অস্ট্রেলিয়া তুলল ৩০২ বলে ২৪১ রান। যার মধ্যে স্মিথের অবদান ১৪৭ বলে ৮৩, হেডের ১৫৫ বলে ১৪৮। অস্ট্রেলিয়ার যে চারটি উইকেট পড়েছে তার মধ্যে বুমরাহ নিলেন তিনটি, একটি নীতীশ কুমার রেড্ডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+