AUS vs IND: পারথ টেস্টের আগে ভারতের চিন্তা বাড়ছে, ফিল্ডিং করতে গিয়ে চোট পেলেন তারকা ব্যাটার

AUS vs IND: পারথের ওয়াকায় সিমুলেটেড ট্রেনিং ম্যাচ খেলছে ভারত। আজ ছিল দ্বিতীয় দিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর আগে এবার চিন্তা বাড়ালেন শুভমান গিল।

এর আগে, নেট প্র্যাকটিস কিংবা প্রস্তুতি ম্য়াচে চোট লেগেছিল সরফরাজ খান, বিরাট কোহলি, লোকেশ রাহুলের। এবার ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেলেন গিল।

AUS vs IND

রোহিত শর্মার পুত্রসন্তান ভূমিষ্ঠ হয়েছে গতকাল। ফলে মনে করা হচ্ছে, তিনি প্রথম টেস্ট থেকেই খেলবেন। যদিও ভারতীয় দলের তরফে বা বিসিসিআই এখনও বিষয়টি স্পষ্ট করেনি। এই আবহে প্রথম টেস্টে ভারতের ব্যাটিং অর্ডার কেমন হবে তা চূড়ান্ত নয়।

আজ প্রস্তুতি ম্যাচ চলাকালীন স্লিপে ফিল্ডিং করছিলেন গিল। হাতে চোট লাগার পর মাঠ ছাড়েন, তারপর আর ফিল্ডিং করতেই নামেননি। ফলে বাড়ছে দুশ্চিন্তা। জানা গিয়েছে, ভারতীয় এ দলের সঙ্গে থাকা দেবদত্ত পাড়িক্কলকে অস্ট্রেলিয়ায় রেখে দেওয়া হচ্ছে। এমনিতে শুভমানের তিনে ব্যাট করার কথা। যদিও রোহিতের অনুপস্থিতিতে তাঁকে ওপেনার হিসেবে ভাবার পরামর্শ দিয়েছেন ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী।

গিলের চোট কতটা গুরুতর, তাঁর প্রথম টেস্টে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিল কিনা সে ব্যাপারে স্পষ্ট উত্তর এখনও মেলেনি। তবে গিল যদি ছিটকে যান তাহলে তা ভারতের চিন্তা বাড়ানোর পক্ষে যথেষ্ট। বিশেষ করে, গতকাল লোকেশ রাহুল চোট পাওয়ার পর।

নিউজিল্যান্ডের কাছে দেশের মাটিতে টেস্ট সিরিজে ভারত হোয়াইটওয়াশ হয়েছিল। তারপর জানা গিয়েছিল, রোহিত দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাবেন। সন্তানের জন্মের আগে ফিরেও আসবেন। কিন্তু শেষ অবধি তিনি যাননি। পুত্রের জন্মের পরও তিনি পারথ টেস্ট থেকে সরে থাকবেন কিনা তা জানা যায়নি।

গতকাল ম্যাচ সিমুলেশনের প্রস্তুতিতে নেমে শর্ট বল লেগেছিল রাহুলের কনুইয়ে। তিনি মাঠ ছেড়েছিলেন। পরে ভারতীয় দলের সব ব্যাটাররা দ্বিতীয়বার করে ব্যাট করতে নামলেও রাহুল নামেননি। এই আবহে অভিমন্যু ঈশ্বরণ বা ধ্রুব জুরেলকে টেস্ট দলের একাদশে দেখা যেতেই পারে। যদিও হাতে অনেকটাই সময় রয়েছে।

গতকাল গিল দুবার ব্যাট করেছিলেন। প্রথমে নভদীপ সাইনির ব্যাক লেংথ ডেলিভারিতে গালিতে ক্যাচ দিয়ে আউট হন ২৮ রানে। তারপর আবার ব্যাট করতে নেমে ৪২ রানে অপরাজিত ছিলেন। এবার ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পেয়েই চিন্তা বাড়ালেন শুভমান।

উল্লেখ্য, ২০২০ সালে মেলবোর্নে টেস্ট অভিষেক হয়েছিল শুভমানের। তিনি অস্ট্রেলিয়ায় তিনটি টেস্টে ৬টি ইনিংসে ১ বার অপরাজিত থেকে ২৫৯ রান করেছেন। ২টি হাফ সেঞ্চুরি রয়েছে। সিডনি টেস্টে করেছিলেন ৫০। ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯১ করে ভারতের সিরিজ জয়ে অবদান রাখেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+