AUS vs IND: ভারতীয় শিবিরে স্বস্তি ফেরালেন গিল, প্রস্তুতি ম্যাচে খেলবেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার?

পারথে প্রথম টেস্ট জয়ের পরে ভারতীয় দলের মিশন এবার অ্যাডিলেড টেস্ট। আগামী ৬ ডিসেম্বর থেকে পিঙ্ক বলের টেস্ট ম্যাচ শুরু হবে। তার আগে চর্চার কেন্দ্রবিন্দুতে শুভমান গিল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ২ দিনের দিন-রাতের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। শনিবার থেকে এই ম্যাচ শুরুর আগে বিরাট সুখবর ভারতীয় শিবিরে।

পারথ টেস্ট শুরু আগে থেকেই চোটের কবলে ছিলেম শুভমান গিল। প্রথম টেস্টের আগে অনুশীলন ম্যাচে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন ভারতীয় দলেরক দলের তারকা ক্রিকেটার। যে কারণে প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচেও আদৌও গিল খেলতে পারবেন কিনা তা নিয়ে বিগত কয়েকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল, এরইমধ্যে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে বিরাট স্বস্তি দিলেন গিল।

শুক্রবার ভারতীয় দলের অনুশীলনে দেখা গেল গিলকে। পিঙ্ক বলে অনুশীলন করতে দেখা যায় ভারতীয় তারকা ব্যাটারকে। ভারতীয় দলের অনুশীলনে দেখা গিয়েছে রোহিত শর্মাকেও। চোট কাটিয়ে গিলের অনুশীলনে ফেরা ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের জন্য অতিরিক্ত স্বস্তিরক কারণ। তবে দ্বিতীয় টেস্টে তাঁকে খেলানো হবে তা এখনও নিশ্চিত করা বলা যাচ্ছে না কারণ সদ্য চোট কাটিয়ে ফিরেছেন গিল।

ভারতীয় তারকা ব্যাটারেক দু-দিনের প্রস্তুতি ম্যাচে খেলানো হয় কিনা সেদিকেও নজর থাকবে। ক্যানবেরায় আগেই দেখা গিয়ছিল গিলের হাতে কোনও ব্যান্ডেজ বা স্ট্র্যাপিং নেই। শুক্রবার ভালোভাবেই অনুশীলন করতে দেখা গেল গিলকে।

গিল খেলতে না পারায় প্রথম ম্যাচে তিন নম্বরে নামানো হয় দেবদত্তকে। কিন্তু রোহিত ফিরে আসায় গিল দ্বিতীয় ম্যাচে খেলতে না পারলে কেএল রাহুলকে তিন নম্বরে নামানো হতে পারে। এর আগে বেঙ্গালুরুতে কাঁধে চোটের জন্য প্রথম ম্যাচে খেলতে পারেননি গিল। তবে পিঙ্ক বল টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে রদবদল হবেই। কারণ রোহিত ফিরলে তিনিই যশস্বীর সঙ্গে ওপেন করবেন। গিল খেললে তিন নম্বরেও নামা হবে না রাহুলের। ফলে তাঁকে ৫ নম্বরে নামানো হতে পারে।

অ্যাডিলেড মানেই ভারতীয় দলের কাছে আতঙ্কের নাম, কারণ এর আগে এই মাঠে ভারত ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল। এবার কিন্তু সেই অ্যাডিলেডে অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়েই নামবে ভারত। তবে শনিবার থেকে শুরু হওয়া দুই দিনের প্রস্তুতি ম্যাচে ভারতীয় দল কাদের খেলায় সেদিকেও নজর রাখতে হবে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের আমন্ত্রণ রক্ষায় তাঁর সঙ্গে দেখা করেন রোহিত-বিরাটরা। সংসদ ভবনে ছিলেন অস্ট্রেলিয়া প্রাইম মিনিস্টার একাদশের প্লেয়াররাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+