AUS vs IND: অস্ট্রেলিয়ার প্ল্যান ভোঁতা করার পর মেলবোর্নে সাহসী পদক্ষেপ ভারতের! শুভমান গিলকে নিয়ে জোরালো জল্পনা

AUS vs IND: কাল থেকে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই অজিদের মোক্ষম প্ল্যান ভোঁতা করে দিয়েছে ভারত।

সিরিজ আপাতত ১-১। বাকি দুটি টেস্ট। মেলবোর্নে ভারত বাদ দিতে পারে শুভমান গিলকে। এমনই জল্পনা জোরালো হলো টেস্ট শুরুর কয়েক ঘণ্টা আগে।

AUS vs IND

চলতি সিরিজের সূচি তৈরিতে অস্ট্রেলিয়া বড় চাল চেলেছিল। প্রথম তিনটি টেস্ট দেওয়া হয় পারথ, অ্যাডিলেড ও ব্রিসবেনে। যে তিনটি জায়গাই পেস সহায়ক উইকেটের জন্য খ্যাত। অজিদের লক্ষ্য ছিল তিনটি টেস্টের শেষে ২-০ বা ৩-০-তে এগিয়ে যাওয়া।

পারথ টেস্টে ভারত ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয়। অ্যাডিলেডে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। ব্রিসবেনে বৃষ্টিবিঘ্নিত টেস্টে স্টিভ স্মিথ লোকেশ রাহুলের লোপ্পা ক্যাচ না ফেললে সেই টেস্টে ভারতকে ফলো-অন করাতে পারতো অজিরা। শেষ অবধি ভারত ফলো-অন বাঁচায়, টেস্ট ড্র হয়।

এই তিনটি জায়গায় প্রথম তিনটি টেস্ট দেওয়ার কারণ ছিল, অস্ট্রেলিয়ায় এখন গরম। ফলে ফ্রেশ পিচে পেস ব্যাটারি দিয়ে ভারতীয় ব্যাটিংকে দুমড়ে দেওয়া। তাছাড়া পেস সহায়ক পিচে জসপ্রীত বুমরাহকে দিয়ে ভারত বেশি বল করাবে ধরে নিয়ে তাঁর ক্লান্তি বৃদ্ধির আশায় ছিল অস্ট্রেলিয়া।

বুমরাহ এই সিরিজে ২১টি উইকেট নিয়ে সর্বাধিক উইকেটশিকারী। আরও দুটি টেস্ট বাকি। কিন্তু বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বাকি দুটি টেস্টে সহজ হয়ে দাঁড়াল। কেন না, মেলবোর্ন ও সিডনিতে ভারত দুই স্পিনার নিয়ে নামতে পারে। সিডনিতে তো নামবেই, এমসিজিতেও সম্ভাবনা রয়েছে।

স্বাভাবিকভাবে ব্রিসবেন টেস্ট ড্র হওয়া ভারতকে করে তুলেছে আত্মবিশ্বাসী। অজিরা কিছুটা চিন্তায়। কারণ, বাকি দুটি টেস্ট ড্র হলে, কিংবা একটিতে ভারত জিতলেই বর্ডার-গাভাসকর ট্রফি থাকবে রোহিত শর্মাদেরই দখলে।

রবীন্দ্র জাদেজার সঙ্গে ওয়াশিংটন সুন্দর মেলবোর্ন টেস্টে খেলতে পারেন। এখানেই প্রশ্ন, তাহলে বাদ যাবেন কে? এমসিজিতে রোহিত ওপেনিংয়ে গিয়ে তিনে নামানো হতে পারে লোকেশ রাহুলকে। শুভমান গিলকে সেক্ষেত্রে ছয়ে নামতে হবে।

মনে করা হচ্ছে, নীতীশ কুমার রেড্ডিকে বাদ দেবে না ভারত। তিনি চতুর্থ সিমারের কাজ করার পাশাপাশি ব্যাট হাতে ভরসা দিচ্ছেন। শুভমান গিলের জায়গায় ধ্রুব জুরেলকে খেলানোরও সম্ভাবনা কম। ভারতের ব্যাটিং গভীরতা যেহেতু ভালো, ফলে গিলকেই বাদ পড়তে হতে পারে।

শুভমান গিলকে বাদ দিয়ে ওয়াশিংটন সুন্দরকে দলে নিলে ভারসাম্যও বাড়বে। একদিকে যেমন দুই স্পিনার থাকবেন, তেমনই চার পেসারও থাকবেন। সুন্দর ভালো ব্যাটিংও করেন। ফলে সমস্যা হওয়ার কথা নয়। গিল চেনা ছন্দে নেই এমনিতেই। পারথ টেস্টে চোটের কারণে খেলতে পারেননি। অ্যাডিলেড ও ব্রিসবেন টেস্টে তাঁর রান যথাক্রমে ৩১, ২৮ ও ১।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+