AUS vs IND: অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতি জোর রোহিতদের, ডনের দেশে টেস্ট অভিষেক হতে পারে অর্শদীপের?

আইপিএলের মঞ্চকে ব্যবহার করেই ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন বহু ক্রিকেটারের, সেই তালিকায় সাম্প্রতিক সময়ে উজ্জ্বলতম সংযোজন অর্শদীপ সিং। টি২০ ক্রিকেটে ইতিমধ্যেই স্থান পাকা করে নিয়েছেন ভারতীয় এই তরুণ পেসার। আগামী দিনে লাল বলের ক্রিকেটেও তাঁর অভিষেক ঘটতে চলেছে, এমনই খবর।

অর্শদীপ সিংয়ের ঝুলিতে টি২০ বিশ্বকাপও রয়েছে। এবারের টি২০ বিশ্বকাপে বুমরাহের সঙ্গে পেস বোলিং বিভাগের গুরুদায়িত্ব বর্তেছিল এই তরুণের কাঁধে। ভারতীয় পেস বিভাগকে ভরসা দিয়েছেন। প্রসঙ্গত, বিশ্বকাপে সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছিলেন অর্শদীপ। এ বারের টি-২০ বিশ্বকাপে সর্বাধিক ১৭টি উইকেট নিয়েছিলেন অর্শদীপ সিং। ভারতের জার্সিতে এখনও অবধি তিনি ৬টি ওডিআই এবং ৫২টি টি-২০ ম্যাচ খেলেছেন।

AUS vs IND

টি২০ বিশ্বকাপে তাঁর দুরন্ত পারফরম্যান্সের পর বর্ডার-গাভাসকার ট্রফিতে অর্শদীপকে নিতে চাইছেন নির্বাচকরা। এবার তাই নির্বাচকরা লাল বলের ক্রিকেটে অর্শদীপকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের খবর অনুসারে, বছর শেষে ডনের দেশে টেস্ট সিরিজ খেলতে যাবে ভারতীয় দল। সেই সিরিজের দলে রাখা হতে পারে অর্শদীপকে।

ভারতীয় বোর্ডের এক কর্তা এক সংবাদমাধ্যমে বলেছেন, "সাদা বলের ক্রিকেটে আরশদীপ বল খুব ভাল ভাবে সুইং করিয়েছে। ওকে হয়তো লাল বলের ক্রিকেটে কয়েকটা প্রস্তুতি খেলার নির্দেশ দেওয়া হতে পারে। ৫ সেপ্টেম্বর দলীপ ট্রফি থেকেই সেটা শুরু হতে পারে। অস্ট্রেলিয়া সফরে যাওয়ার সম্ভাবনা তাতে আরও বাড়বে। ওই সিরিজ়ে যশপ্রীত বুমরার পাশাপাশি আরশদীপ ভারতের তুরুপের তাস হতে পারে।"

শামির ফিটনেস নিয়ে ধোঁয়াশা এখনও আছে। নির্বাচকরা মনে করছেন অস্ট্রেলিয়ায় বুমরাহের সঙ্গে ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারেন অর্শদীপ। পাশাপাশি নির্বাচকরা সাদা বলের ক্রিকেটে আরও একজন বাঁহাতি পেসার রাখতে চাইছেন।

বছরের শেষ বর্ডার-গাভাসকর ট্রফি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় দলের জন্য। কারণ এই সিরিজই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। এই সিরিজের আগে ভারতীয় দল নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। পাশাপাশি ভারতীয় এ দল ও অস্ট্রেলিয়া এ দলের মধ্যেও দুটি ম্যাচ হবে।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাসকর ট্রফি ২০২৪-২৫ ঘোষণা করা হয়েছে। ২২ নভেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সিরিজটি অনুষ্ঠিত হবে। এবার মোট পাঁচটি টেস্ট ম্যাচ হওয়ার কথা রয়েছে। সিরিজ আয়োজনের দায়িত্বে থাকবে অস্ট্রেলিয়ায়।

এখনও পর্যন্ত ১৬ বার বর্ডার গাভাসকর ট্রফি আয়োজন করা হয়েছে। অস্ট্রেলিয়াকে ১০ বার হারিয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে অস্ট্রেলিয়া জিতেছে মাত্র ৫ বার। ২০০৩-০৪ সালে সিরিজ ড্র হয়েছিল। শেষ পাঁচটি বর্ডার গাভাসকর ট্রফির মধ্যে টানা চারটিতেই জিতেছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+