AUS vs IND: গাব্বায় বৃষ্টির মধ্যে নেটপাড়ায় ঝড় তুললেন সারা, সচিন-কন্যার সামনে শুভমানের শতরান চাইছেন ভক্তরা
AUS vs IND: ব্রিসবেনের গাব্বায় বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা ব্যাহত। রোহিত শর্মা টস জিতে ফিল্ডিং নিয়ে সঠিক কাজ করেছেন কিনা তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।
উইকেটে ঘাস রয়েছে। মেঘলা আবহাওয়া। তাতেও ১৩.২ ওভার পর্যন্ত উইকেট পাননি ভারতীয় বোলাররা। এরই মধ্যে নেটপাড়ায় ঝড় উঠল সারা তেন্ডুলকরকে নিয়ে।

অস্ট্রেলিয়ার স্কোর যখন ৯.৩ ওভারে ২৪, আকাশ দীপের বোলিংয়ের ফাঁকেই টিভি ক্যামেরা তাক করে ব্রিসবেনের দর্শকাসনে বসে থাকা সারা তেন্ডুলকরের দিকে। সেখানে সচিনকে অবশ্য দেখা যায়নি। তবে সারার পিছনে দেখা গিয়েছে হরভজন সিং ও জাহির খানকে।
এদিন সকালে ইনস্টাগ্রাম স্টোরিতে ব্রিসবেনের একটি ভিডিও ও একটি ছবি পোস্ট করে সুপ্রভাতের বার্তা দেন সারা। প্রাতরাশের মেনুর ছবিও পোস্ট করেন। ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে সারাকে মাঠে দেখতে পেয়ে নেটাগরিকরা ঝড় তুলেছেন।
Sara Tendulkar in the house guy's
— Shubman Gill ( Pardoy ) (@GillPrince07) December 14, 2024
Sara Tendulkar came to Gabba to support someone special.
In this match our Shubman Gill should not disappoint us and 💙 pic.twitter.com/5BJuHINQtd
ফের তুঙ্গে শুভমান গিলের সঙ্গে সারা তেন্ডুলকরের জল্পনা। বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ স্ত্রী-সন্তান নিয়ে গিয়েছেন অস্ট্রেলিয়া সফরে। শুভমানের সঙ্গে সারার সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা চর্চা চললেও দুজনের কেউই এখনও অবধি সম্পর্কের কথা স্বীকার করেননি। আগামী দিনে করবেন কিনা সেটাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
Sara Tendulkar is there to support Shubman gill 🤯#AUSvIND pic.twitter.com/Lv1pNpXQPa
— Ankit Dhakad (@Singhdhakad47) December 14, 2024
আঙুলের চোটের কারণে শুভমান দিল পারথ টেস্টে খেলতে পারেননি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অর্ধশতরান করেছিলেন। আউট না হয়েও বাকি সতীর্থদের ব্যাটিংয়ের সুযোগ করে দেন। অ্যাডিলেড টেস্টে শুভমান যথাক্রমে ৩১ ও ২৮ করেন দুই ইনিংসে।
অস্ট্রেলিয়ার মাটিতে এদিন পঞ্চম টেস্ট খেলছেন শুভমান। ২০২১ সালে ব্রিসবেন টেস্টে ভারত জিতেছিল, সেই সঙ্গে জিতেছিল সিরিজও। তবে ঋষভ পন্থের অপরাজিত ৮৯ রানের আড়ালে খানিকটা ঢাকাই পড়ে যায় ওপেনার গিলের ১৪৬ বলে ৯১ রানের দায়িত্বশীল ইনিংস। দ্বিতীয় ইনিংসে শুভমান ৯ রানের জন্য শতরান হাতছাড়া করলেও ভারতের জয়ে অবদান রেখেছিলেন।
অস্ট্রেলিয়ায় এখনও অবধি ৮টি ইনিংসে শুভমান দু-বার অর্ধশতরান পেয়েছেন। ব্রিসবেনে ৯১ করার আগে সিডনিতে খেলেছিলেন ৫০ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুভমানের একটি শতরান থাকলেও ডাউন আন্ডারে সেঞ্চুরি নেই।
Anushka Sharma supported Virat Kohli in Perth Test :) scored : 100
— Shubman Gill ( Pardoy ) (@GillPrince07) December 14, 2024
Sara Tendulkar cheering for her 💖 in 3rd Test Gabba.
Shubman Gill please recreate the same. pic.twitter.com/raa8eLPTua
পারথের মাঠে বিরাট কোহলি শতরান করেছিলেন অনুষ্কা শর্মার সামনে। সেই ছবির পাশে আজ সারার ছবিকে রেখে ভক্তদের আর্জি, ব্রিসবেনে শতরান আসুক শুভমান গিলের ব্যাটে। সারার উপস্থিতিতেই। জল্পনা এমনও চলছে যে, শুভমানের জন্য ব্রিসবেনে ছুটে গিয়েছেন সচিন-কন্যা। স্বাভাবিকভাবেই আগামী কয়েক দিন ফের শুভমান-সারা কেমিস্ট্রি নিয়ে যে ঝড় উঠবে তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications