AUS vs IND: ছেলে অঙ্গদের হাতে লাল বল, মেলবোর্ন ম্যাচ শেষে বুমরাহকে নিয়ে আবেগপ্রবণ পোস্ট স্ত্রী সঞ্জনার

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের হতাশার মধ্যে যে কয়েকজন ক্রিকেটার উজ্জ্বল পারফরম্যান্স করছেন তাদের মধ্যে অন্যতম জসপ্রীত বুমরাহ। মেলবোর্নে প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন বুমরাহ। দল জিততে না পারলেও বুমরাহের এই পারফরম্যান্স বহু দিন স্মরণীয় হয়ে থাকবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

ঐতিহ্যের এমসিজির বোর্ডে দুই বার খোদাই করা হল বুমরাহের নাম। মেলবোর্নের মাঠে এর আগে ২০১৮ সালেও ৫ উইকেট নিয়েছিলেন, এবারও নিলেন। তাই বুমরাহের নাম জ্বলজ্বল করছে দুইবার। শুধু ঐতিহ্যমণ্ডিত এমসিজির বোর্ডে নয়, একইসঙ্গে স্ত্রী সঞ্জনা গণেশনের সোশ্যাল মিডিয়ায় বুমরাহকে নিয়ে আবেগপূর্ণ পোস্ট।

মেলবোর্নে ম্যাচের সোশ্যাল মিডিয়ায় স্বামী বুমরাহকে নিয়ে একটি ভিন্নধর্মী পোস্ট করেছেন সঞ্জনা। সাধারণত স্বামীর ভালো পারফরম্যান্সের পর গর্ব প্রকাশ করে নিজেদের বার্তা তুলে ধরেন। তবে সঞ্চালিকা সঞ্জনা নিজের বক্তব্য নয় বরং ছেলে অঙ্গদকে নিয়ে পোস্টটি করেছেন। বাবার পারফরম্যান্সে ছেলে অঙ্গদও যে গর্বিত সেটাই তুলে ধরেছেন তিনি।

সঞ্জনার পোস্ট দেখা গিয়েছে, ছেলে অঙ্গদের দুই হাতে দুটি লাল টেস্ট বল। সেখানে লেখা আছে, দাদ্দা তোমার জন্য গর্বিত, আজ এবং প্রতিদিন। এই পোস্টে ছেলে অঙ্গদের মুখকে আড়ালেই রেখেছেন সঞ্জনা। বুমরাহ পত্নীর এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

চলতি বছরে টেস্ট ক্রিকেটে সবথেকে সফলতম বোলারের নাম জসপ্রীত বুমরাহ। চলতি বছের ১৩টি টেস্ট ম্যাচ খেলেছেন বুমরাহ। নিয়েছেন ৭১ উইকেট। বোলিং গড় ১৪.৯২। বছরভর ভারতীয় বোলিংকে নেতৃত্ব দিয়েছেন। অক্লান্ত পরিশ্রম করেছে। রেকর্ডের পর রেকর্ড সৃষ্টি করেছেন। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ৩০ উইকেট নিয়েছেন তিনি।

পারথে দলকে নেতৃত্ব দিয়ে জয় এনে দিয়েছিলেন, রোহিত সিডনি টেস্টের পর অবসর নিলে বুমরাহই হতে পারেন ভারতের পরবর্তী স্থায়ী টেস্ট অধিনায়ক। সাংবাদিক সম্মেলনে এসে রোহিতও বলেন, বুমরাহকে পর্যাপ্ত সাহায্য করার মতো বোলার তাদের দলে ছিল না। তাঁর কথায়, বুমরাহ কয়েক বছর ধরেই আমাদের দলের জন্য অক্নান্ত পরিশ্রম করছে। অনেক ওভার বল করছে। কিন্তু উল্টো দিক থেকে পর্যাপ্ত সাহায্য পাচ্ছেন না। হয়ত আমাদের বোলাররা পরিশ্রম করছেন। কিন্তু পারফরম্যান্স সেই মতো হচ্ছে না।

উল্লেখ্য, ২০২৪ সালের টেস্ট ক্রিকেটে সেরা ক্রিকেটারদের মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। ভারত থেকে সুযোগ একমাত্র তালিকায় আছেন জসপ্রীত বুমরাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+