AUS vs IND: অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে থাকবেন তৃতীয় ওপেনার, নির্বাচকদের নজরে কে?

টেস্ট ক্রিকেটে ওপেনিং নিয়ে নিয়ে সমস্যা অব্যাহত ভারতের। দেশে হোক বা বিদেশে লাল বলের ক্রিকেটে বড় রান পাচ্ছেন না ভারতীয় ওপেনাররা। রোহিতের সঙ্গী হিসেবে কখনও শুভমান গিল আবার বর্তমানে যশস্বী জয়সওয়ালকে নামানো হচ্ছে। কিন্তু শুরুতেই বড় রানের ইনিংস তৈরি হচ্ছে। এই পরিস্থিতি আসন্ন অস্ট্রেলিয়া সফরের আগে তৃতীয় ওপেনারের সন্ধানে ভারতীয় নির্বাচকরা।

বাংলাদেশ সিরিজ শেষ হলেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারতীয় দল। তারপরই নভেম্বর মাসে টিম ইন্ডিয়া যাবে অস্ট্রেলিয়া সফরে। সেখানে পাঁচ ম্যাচের বর্ডার গাভাসকর ট্রফিতে মাঠে নামবে ভারত। দীর্ঘ এই সফরে ভারতীয় দল তিন নম্বর ওপেনারকে দলের নিয়ে সঙ্গে নিয়ে যেতে পারে। কিন্তু রোহিত-যশস্বীর পর তৃতীয় ওপেনার কে হবেন?

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, তৃতীয় ওপেনার হিসেবে ভারতীয় নির্বাচকরা আস্থা রাখতে পারেন ঋতুরাজ গাইকোয়াড়ের উপরেই। চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক ঋতুরাজই হতে পারেন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের তৃতীয় ওপেনার। তাই এখন থেকেই তাঁকে বেশি করে লাল বলের ম্যাচ খেলানো হচ্ছে।

পুরো দলীপ ট্রফি খেলার পর তাঁকে ইরানি কাপের ম্যাচেও অধিনায়ক করা হয়েছে অবশিষ্ট ভারতীয় দলের। বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজের দলে না রেখে ঋতুরাজকে ইরানি কাপের দলে রাখা হয়েছে। নির্বাচকরা লাল বলের জন্য ঋতুরাজকে নিয়ে বেশি চিন্তাভাবনা করছেন।

একটি সূত্র ইংরেজি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 'বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে যশস্বী এবং গিলকে বিশ্রাম দেওয়ারক পরও ঋতুরাজকে দলে নেওয়া হয়নি। নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট ওকে অস্ট্রেলিয়া সিরিজে তৃতীয় ওপেনার হিসেবে চাইছে। অস্ট্রেলিয়ায় ৫ ম্যাচের সিরিজ খেলা হবে। ফলে এক ব্যাকআপ ওপেনার নিয়ে যেতেই হবে দলের সঙ্গে। এক্ষেত্রে ঋতুরাজের থেকে ভালো ক্রিকেটার আর হতে পারে না। তাই ওকে ইরানি কাপের ম্যাচে অবশিষ্ট ভারতীয় দলের অধিনায়ক করা হয়েছে।'

রোহিতের বড় রান না পাওয়া কিছুটা হলেও চিন্তায় রেখেছে নির্বাচকদের। কারণ বাংলাদেশের বিরুদ্ধে এখনও ব্যাট হাতে বড় রান পাননি রোহিত। ফলে অস্ট্রেলিয়া সফরের বিকল্প ভাবনা সাজিয়ে রাখতে চাইছেন নির্বাচকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+