AUS vs IND: একসঙ্গে দুটো কাজ সম্ভব নয়! ভক্তদের মজার জবাব রোহিতের, প্রকাশ্যে এল হিটম্যানের পুত্রের নাম
পারিবারিক কারণে দলের সঙ্গে অস্ট্রেলিয়া আসতে পারেননি রোহিত শর্মা। পুত্র সন্তানের পিতা হওয়ায় কিছুটা পরেই অস্ট্রেলিয়ায় আসেন হিটম্যান। পারথে প্রথম টেস্ট খেলতে না পারলেও অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন হিটম্যান, অস্ট্রেলিয়াতে তাঁকে ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো ক্রিকেটারদের কাছ থেকে পেলে ভক্তরা অটোগ্রাফ এবং সেলফির আবদার করতে থাকেন। পাশাপাশি রোহিতের স্ত্রী রিতিকা প্রকাশ্যে আনলেন তাঁদের সদ্যজাত পুত্র সন্তানের নাম।
তবে একইসঙ্গে অটোগ্রাফ দেওয়া এবং সেলফি তোলা সম্ভব নয়, তা বুঝিয়ে দিলেন রোহিত। সোশ্যাল মিডিয়ায় রোহিতের একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে যাচ্ছে অনুশীলন শেষে মাঠ থেকে বেরোনোর সময় রোহিতকে ঘিরে ধরে ক্রিকেট অনুরাগীরা। একইসঙ্গে চলতে থাকে অটোগ্রাফ এবং সেলফির আবদার।

অবশ্য রোহিতের এই কীর্তি প্রথম নয়। এর আগেও বহুবার ভক্তদের মুখোমুখি হয়ে মজার উত্তর দিয়েছিলেন তিনি। বিরাট কোহলি, রোহিত শর্মারা কখনও তাঁদের ভক্তদের অটোগ্রাফ দেওয়া, সেলফি তোলার আবদার থেকে নিরাশ করেন না। সব সময়ই তাদের আবদার হাসি মুখে পূরণ করার চেষ্টা করেন।, ভারতীয় দলের অন্য ক্রিকেটাররাও এই আবদার গুলো মেনে নেন তারকা ক্রিকেটাররা।
Rohit to fan's : "ak time par ak hi kaam ho Sakta hai."😂👌🏻
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) November 30, 2024
Captain Rohit Sharma giving autograph to fan's at Manuka oval Canberra.🙌🇮🇳 pic.twitter.com/kkCMb6LHQt
এদিকে রোহিত এবং রিতিকা তাদের সদ্যজাত পুত্রের নাম রেখেছেন আহান। ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত আহান নামটি। এর অর্থ চেতনা। রোহিতের স্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের পুত্র সন্তানের নাম ঘোষণা করেছেন। দুই সপ্তাহ আগেই পুত্র সন্তান এসেছে রোহিত এবং রিতিকার সংসারে।
Ritika Sajdeh's Instagram story on Christmas.
— Tanuj Singh (@ImTanujSingh) December 1, 2024
- ROHIT SHARMA & HIS BEAUTIFUL FAMILY..!!! ❤️ pic.twitter.com/LFxF4pqIHy
বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ছিলেন না রোহিত। পারথে বুমরাহর নেতৃত্বে সহজেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে। আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচ, পারথে প্রথম টেস্ট ম্যাচে জয় পেয়েছে ভারত। তার উপর দ্বিতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। হিটম্যান দলে ফেরায় দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে রদবদল হবে।
রোহিতের প্রত্যাবর্তন একদিকে দলের জন্য ভালো কারণ তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকবেন, তবে একসঙ্গে কিছুটা বিরম্বনারও, কারণ উইনিং কম্বিনেশন কোনও দলই ভাঙতে চায় না, তার উপর ভালো ফর্মে আছেন রাহুল ও যশস্বী।












Click it and Unblock the Notifications