AUS vs IND: ওপেনিংয়ে ফিরেও রান পেলেন না রোহিত, মাঠে ঢোকা দর্শককে আটকাতে গিয়ে জড়ালেন বিতর্কেও

খারাপ সময় যেন কিছুতেই কাটছে না রোহিত শর্মার। নিউজিল্যান্ড সিরিজের পর অস্ট্রেলিয়া সফরে এসেও রানের দেখা নেই রোহিতের ব্যাট থেকে। অ্যাডিলেড, ব্রিসবেনের পর এবার মেলবোর্নের প্রথম ইনিংস। ফের ফ্লপ রোহিত। ব্যাটিং অর্ডারে বদল ঘটিয়েও রান পেলেন না রোহিত।

এর আগে দুই টেস্টে মিডল অর্ডারে নেমেছিলেন রোহিত শর্মা, রান পাননি। মেলবোর্নে , মিডল অর্ডার নয় ফের ওপেনিংয়েই নামলেন রোহিত। যশস্বী জয়সওয়ালের সঙ্গী হলেন ভারত অধিনায়ক। কিন্তু মেলবোর্নের প্রথম ইনিংসে ভারত অধিনায়কের সংগ্রহ মাত্র ৩ রান। সেই প্যাট কামিন্সের বলেই আউট হলেন রোহিত। এই নিয়ে চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে তিনবার অজি অধিনায়কের বলে আউট হলেন।

পারিবারিক কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে রোহিতের ব্যাট থেকে এসেছিল ৩ ও ৬ রান। গাব্বায় ১০ রান করেছিলেন প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে তাঁকে ব্যাট করতে নামতে হয়নি। এবার মেলবোর্নে প্রথম ইনিংসে আউট হলেন ৩ রানে। ফলে রোহিতকে নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টেরক অস্বস্তি বৃদ্ধি পাচ্ছে।

রোহিত শর্মা আইসিসির ক্রম তালিকাতেও নীচের দিকে নামছেন। প্রথম ৩০ জন ব্যাটারের মধ্যেও নিজের জায়গা ধরে রাখতে পারেননি রোহিত। ৫ ধাপ নীচে নেমে ৩৫ নম্বরে রোহিত। ভারত অধিনায়কের রেটিং ৫৮৫। এই সিরিজে মিডল অর্ডারে নেমে সেভাবে রান পাচ্ছেন না রোহিত। রোহিত শর্মা প্রথম টেস্ট খেলতে পারেননি। দলে ফিরে তিনি মিডল অর্ডারে ব্যাট করছেন। এবার ওপেনে ফিরেও রান পেলেন না।

শুক্রবার মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিং করার সময়ও বিতর্কে জড়ালেন রোহিত। মাঠে অনুপ্রবেশকারী দর্শককে কার্যত ল্যাং মেরে সেই মাঠে ফেলে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে রোহিতের বিরুদ্ধে। । মেলবোর্নে খেলা চলকালীন এক দর্শক ঢুকে যান। তাঁর পোশাকে লেখা ছিল ফ্রি ইউক্রেন বার্তা।এরফলে লাল হয়ে যান রোহিত শর্মা।

রোহিত দৌড়ে এসে কার্যত ল্যাং মেরে সেই দর্শককে মাঠে ফেলে দেওয়ার চেষ্টা করেন। আসলে মাঠে ঢুকে পড়া দর্শককে থামানোর চেষ্টা করেন রোহিত, যাতে নিরাপত্তারক্ষীরা সহজে তাঁকে ধরতে পারেন। সেই দর্শক প্রথমে রোহিতের দিকেই দৌড়ে যান। রোহিত কোনও রকমে সংঘর্ষ এড়ান সেই যাত্রায়। এরপর সেই দর্শক কোহলির দিকে যাওয়ার চেষ্টা করেন। কিন্ত তার আগেই নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ফেলেন। এর পাশপাশি ফিল্ডিং চলাকালীন স্যাম্প মাইকে রোহিতের কিছু কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

রোহিত আউট হওয়ার পর যশস্বী এবং রাহুল ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু ২৪ রানে আউট হলেন রাহুল। চা পানের বিরতিতে ভারতের স্কোর ২ উইকেটে ৫১।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+