AUS vs IND: রোহিতের দুঃসময় অব্যাহত! অ্যাডিলেডে নিশ্চিত হারের মুখে ভারত, অধিনায়কের ব্যাটেও রানের খরা

AUS vs IND: অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টেও যবনিকা পতন হতে পারে তিন দিনেই। দ্বিতীয় দিনের শেষে ভারত দ্বিতীয় ইনিংসে পিছিয়ে রয়েছে ২৯ রানে, হাতে ৫ উইকেট।

ভারতের ১৮০ রানের জবাবে আজ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৩৩৭ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ভারত ৫ উইকেটে ১২৮ রান তুলে ধুঁকছে।

AUS vs IND

ক্রিজে ঋষভ পন্থ (২৫ বলে অপরাজিত ২৮) ও নীতীশ কুমার রেড্ডি (১৪ বলে ১৫)। ব্যাট করতে নামা বাকি রবিচন্দ্রন অশ্বিন, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা মানলেও এই টেস্ট জিতে অজিদের সিরিজে সমতা ফেরানো স্রেফ সময়ের অপেক্ষা।

পারথে জসপ্রীত বুমরাহর নেতৃত্বে ভারত জিতেছিল। কিন্তু রোহিত শর্মা চলতি টেস্টে নেতৃত্ব দিচ্ছেন। অধিনায়ক হিসেবে টানা চতুর্থ টেস্ট পরাজয়ের মুখে রোহিত। সেই সঙ্গে চিন্তা বাড়াচ্ছে তাঁর ফর্ম। দুই ইনিংসেই তিনি চূড়ান্ত ব্যর্থ।

ক্যানবেরায় মানুকা ওভালে গোলাপি বলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ১১ বলে ৩ করেছিলেন রোহিত। এরপর তিনি দাবি করেন, অ্যাডিলেডে ভালো প্রস্তুতি হয়েছে। যদিও তার বিন্দুমাত্র প্রভাব দেখা গেল না রোহিতের ফর্মে।

প্রথম ইনিংসে রোহিত ছয়ে নেমে ২৩ বলে ৩ রানে স্কট বোল্যান্ডের বলে লেগ বিফোর হন। আজ প্যাট কামিন্সের বলে রোহিত বোল্ড হয়ে গেলেন ১৫ বলে ৬ রানে। গত ফেব্রুয়ারি-মার্চে রোহিত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দুটি শতরান করেছিলেন।

রাজকোটে ১৯৬ বলে ১৩১ ও ধরমশালায় ১৬২ বলে ১০২ করেছিলেন রোহিত। এরপর আজ নিয়ে ১২টি ইনিংসে তিনি হাফ সেঞ্চুরি পেয়েছেন মাত্র ১টি। বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫২। ৯ বার আউট হলেন দুই অঙ্কের রানে পৌঁছতে না পেরে।

বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই ও কানপুর টেস্টে রোহিতের রান ছিল যথাক্রমে ৬, ৫, ২৩ ও ৮। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু, পুণে ও মুম্বইয়ে তাঁর রান যথাক্রমে ২, ৫২, ০, ৮, ১৮ ও ১১। পারথ টেস্টে রোহিত খেলেননি। তারপর এদিনের ব্যর্থতা।

গোলাপি বলে দিন-রাতের টেস্টেও রোহিতের পারফরম্যান্স আহামরি নয়। ২০১৯ সালে ইডেনে ভারত প্রথম দিন-রাতের টেস্ট খেলেছিল বাংলাদেশের বিরুদ্ধে। ভারতের প্রথম ইনিংসে ওপেন করতে নেমে রোহিত করেছিলেন ৩৫ বলে ২১।

২০২০ সালে অ্যাডিলেড টেস্টে খেলেননি রোহিত। ২০২১ সালে আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর রান ছিল যথাক্রমে ৯৬ বলে ৬৬ ও ২৫ বলে অপরাজিত ২৫।

রোহিত অধিনায়ক হিসেবে দ্বিতীয়বার গোলাপি বলের টেস্ট খেলছেন। এর আগে, ২০২২ সালে বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর রান ছিল যথাক্রমে ২৫ বলে ১৫ ও ৭৯ বলে ৪৬। দিন-রাতের টেস্টে রোহিত মিডল অর্ডারে খেললেন এই প্রথম। ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+