Rohit Sharma: ব্যাট হাতে একটানা ব্যর্থ রোহিত কি অবসরের ইঙ্গিত দিয়ে গেলেন ব্রিসবেনের মাঠে?
চলতি বছরে বিশ্বকাপ জেতার পরই আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। এবার টেস্ট থেকেও অবসর নেবেন রোহিত! মঙ্গলবার গাব্বায় প্রথম টেস্টে হারের পরই বিষয়টি নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
অ্যাডিলেডের পর এবার গাব্বা, প্রথম ইনিংসেও ব্যাট হাতে রান পেলেন না রোহিত। ১০ রান করেই প্রতিপক্ষ অধিনায়ক প্যাট কামিন্সের বলে আউট হলেন রোহিত। এরপরই সমাজ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। সেখান থেকেই জল্পনা তৈরি হয়েছে রোহিতের অবসর নিয়ে।

টেস্টে ২৩ বলে ৩ রান এবং ২৬ বলে ৯ রান করেছিলেন, এবার তাঁর ব্যাট থেকে এল ১০ রান। বিগত কয়েকটি সিরিজেই ব্যাট হাতে রানের খরা চলছে রোহিতের। সেই ধারা অব্যাহত থাকল গাব্বার প্রথম ইনিংসেও। এবারও ব্যর্থ হলেন হিটম্যান। একইসঙ্গে রোহিত শর্মার নেতৃত্ব নিয়েই প্রশ্ন উঠছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার অস্ট্রেলিয়া এসেও ক্যাপ্টেন রোহিত প্রবল সমালোচনার মুখে।
কোথায় খামতি হচ্ছে রোহিতের, এই প্রসঙ্গে একদা রোহিতের সতীর্থ পূজারা দায়ী করেছেন তাঁর ব্যাটিং অর্ডারের পরিবর্তনকেই। পূজারার মতে, রোহিত দীর্ঘদিন ধরে ওপেন করত, এখন ও ৬ নম্বরে ব্যাট করতে নামছে। এটা ও দলের জন্য করছে যে সেটা জানি কিন্তু আমার মনে হয় ওর ওপেনই করা দরকার।। আচমকা ৬ নম্বরে ব্যাট করতে নামলে ওর পক্ষে রান করা কঠিন। সেটাই হচ্ছে। একই সঙ্গে রোহিতের বেশ কিছু টেকনিক্যাল কারণকেও দায়ী করেছেন পূজারা।
Rohit Sharma left his gloves in front of the dugout. Signs of retirement? pic.twitter.com/DDZY7rkHhi
— Aragorn (@shiva_41kumar) December 17, 2024
ভারত বিশ্বে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য যোগ্যতা অর্জন না করে, ইংল্যান্ড সিরিজে সিনিয়রদের নিয়ে ভাবনা চিন্তা করতে পারে বিসিসিআই। এই তালিকায় প্রথমেই নাম আছে রোহিতের। এই সিরিজের পর অনেকটা সময় ভারতের কোনও টেস্ট ম্যাচ নেই। ফলে রোহিত টেস্ট থেকে অবসর নিয়ে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না।












Click it and Unblock the Notifications