AUS vs IND: ধন্যবাদ জানিয়ে পোস্ট রোহিতের, বৃদ্ধি পেল টেস্ট ক্রিকেট থেকে হিটম্যানের অবসর জল্পনা

নতুন বছরের শুরুতে রোহিত শর্মার টেস্ট দল থেকে অবসর নিয়ে জল্পনা তুঙ্গে। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। এমনকি তাঁর নেতৃত্বও সমালোচিত হচ্ছে বার বার। এই প্রেক্ষাপটে সিডনি টেস্টের পরই অবসর ঘোষণা করতে পারেন রোহিত শর্মা, এমন খবর প্রকাশ্যে এসেছে। বর্ষ বরণের রাতে ভারত অধিনায়কের ইনস্টাগ্রাম পোস্ট সেই জল্পনার মাত্রাকে কয়েকগুণ বৃদ্ধি করল।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা একটি ইনস্টাগ্রামের ভিডিও পোস্ট করেছেন,। সেখানে হিটম্যান ২০২৪ সালের তাঁর পারিবারিক এবং পেশাদার জীবনের সেরা ঘটনাগুলো তুলে ধরেছেন। ভিডিও-র বেশিরভাগ অংশেই আছে টি২০ বিশ্বকাপ জয়ের স্মৃতি। একইসঙ্গে ঘটনাবহুল ২০২৪ সালও আছে। তবে সবথেকে তাৎপর্যপূর্ণ হল ক্যাপশনে ধন্যবাদ শব্দটি। এর পাশাপাশি তিনি একটি হার্ট ইমোজিও দিয়েছেন।

রোহিত ভিডিও-র ক্যাপশনে ধন্যবাদ শব্দ লেখায় চর্চা শুরু হয়েছে। তাহলে কি বিদায়ের ইঙ্গিত আরও স্পষ্ট করে দিলেন হিটম্যান। নিউজিল্যান্ড সিরিজের পর অস্ট্রেলিয়া সফরে এসেও রানের দেখা নেই রোহিতের ব্যাট থেকে। অ্যাডিলেড, ব্রিসবেনের পর এবার মেলবোর্নেও তিনি ব্যর্থ। ফের ফ্লপ রোহিত। ব্যাটিং অর্ডারে বদল ঘটিয়েও রান পাচ্ছেন না রোহিত।

একাধিক ইংরেজি সংবাদ মাধ্যম সূত্রের যা খবর তা হল সিডনি টেস্টের পরই টেস্ট দল থেকে অবসর নিতে পারেন রোহিত শর্মা। প্রতিবেদনগুলিতে উল্লেখ করা হয়েছে, রোহিত শর্মা ইতিমধ্যেই বিসিসিআই এবং নির্বাচকদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন। চলতি সিরিজ শেষ হলেই টেস্ট দল থেকে অবসর নিতে পারেন তিনি।

এর আগে টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ২০২৪ টি-২০ বিশ্বকাপ খেতাব জয় করেছে।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে রোহিতের ব্যাট থেকে এসেছিল ৩ ও ৬ রান। গাব্বায় ১০ রান করেছিলেন প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে তাঁকে ব্যাট করতে নামতে হয়নি। এবার মেলবোর্নে প্রথম ইনিংসে আউট হয়ে যান ৩ রানে। দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ৯ রান। জল্পনাও এটাও তৈরি হয়েছে, সিডনিতে দলের স্বার্থেই বড় সিদ্ধান্ত নিতে পারেন হিটম্যান। তিনি নিজেই দল থেকে বাদ যেতে পারেন। ২০২৫ সালে রোহিতকে টেস্ট খেলতেও দেখা যাবে না।

মেলবোর্নে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছে ভারত। এখন ভারতের সামনে ফাইনালের টিকিট পাওয়া অনেক জটিল হয়ে গিয়েছে। ভারতীয় দলকে শুধু সিডনিকে জিতলেই হবে না একইসঙ্গে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+