AUS vs IND: ছেলে হওয়ার পরই বড় সিদ্ধান্ত রোহিতের, গিল চোট পাওয়ায় অস্ট্রেলিয়ায় থাকছেন পাড়িক্কল

AUS vs IND: রোহিত শর্মার পুত্রসন্তানের জন্ম হয়েছে গতকাল। মনে করা হচ্ছিল, ভারত অধিনায়ক এরপর অস্ট্রেলিয়া সফরের পাঁচটি টেস্টেই খেলবেন।

যদিও তেমনটা হচ্ছে না বলে দাবি করল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। রোহিত পারথ টেস্টে খেলবেন না। দ্বিতীয় টেস্টে খেলবেন। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে তেমনই দাবি করা হয়েছে।

AUS vs IND

রোহিতের স্ত্রী রীতিকা সন্তানসম্ভবা থাকাকালীন জানা গিয়েছিল, তিনি সন্তানের জন্ম দিতে পারেন পারথ টেস্ট শুরুর আশেপাশেই। অবশেষে গতকাল রোহিত-রীতিকার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হয়েছে।

প্রথম টেস্ট শুরুর সাত দিন আগে পুত্রের জন্ম হলেও রোহিত পারথে খেলবেন না বলেই জানা যাচ্ছে। রোহিত আজ পুত্রসন্তানের আগমন-বার্তা সরকারিভাবে জানিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টে। এদিনই তিনি বিসিসিআইকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বলে বোর্ডসূত্রে খবর।

সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদনে সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, রোহিত চাইছেন সদ্যোজাত-সহ পরিবারের সঙ্গে আরও কয়েকটি দিন কাটাতে। বিসিসিআই তাঁর সিদ্ধান্তকে সম্মান জানায়। ফলে রোহিত প্রথম টেস্টে খেলবেন না।

রোহিত না থাকলে ভারতকে পারথ টেস্টে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। রোহিত অস্ট্রেলিয়া না গেলেও রিলায়েন্স কর্পোরেট পার্ক ও মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনে ব্যাটিং ও জিম সেশন চালিয়ে যাচ্ছেন। রোহিত না থাকায় যশস্বী জয়সওয়ালের সঙ্গে লোকেশ রাহুলের ওপেন করার সম্ভাবনাই বেশি।

রবি শাস্ত্রী বলেছিলেন, ভারত শুভমান গিলকে দিয়ে ওপেন করানোর কথাও ভাবতে পারে। গিল টেস্টে এখন তিনে ব্যাট করেন। তবে ওপেনিংয়ের অভিজ্ঞতা রয়েছে। রাহুল গতকাল কনুইয়ে চোট পেয়েছেন। আজ ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট লেগেছে।

গিলের চোট কতটা গুরুতর তা জানা যায়নি। তবে স্লিপে দাঁড়িয়ে চোট পাওয়ার পর আর ফিল্ডিং করেননি শুভমান। জানা যাচ্ছে, ভারতীয় এ দলে থাকা দেবদত্ত পাড়িক্কলকে রেখে দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ায়। তবে মূল টেস্ট দলে তাঁকে রাখা হবে, নাকি রিজার্ভ হিসেবে থাকবেন তা এখনও স্পষ্ট নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+