AUS vs IND: জয়ের সঙ্গেই সফল পরীক্ষা-নিরীক্ষাও, প্রস্তুতি ম্যাচ শেষে স্বস্তি প্রকাশ অধিনায়ক রোহিতের

মাঝে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারত। পিঙ্ক বল টেস্টের আগে রবিবার প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিল ভারতীয় দল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ম্যাচের প্রথম দিন বৃষ্টির কারণ সম্পূর্ণ ভেস্ত গিয়েছিল, দ্বিতীয় দিনে ৪৬ ওভার করে খেলা হল এবং ভারত সহজেই জয় পেল। ম্যাচ শেষে স্বস্তি ভারতীয় শিবিরে।

ভারত অধিনায়ক অস্ট্রেলিয়া আসার পরে প্রথম ম্যাচে অংশ নিলেন। তবে প্রস্তুতি ম্যাচে ওপেন করেননি বরং মিডল অর্ডারে নামেন। তবে পুরানো জায়গায় খেলতে নেমে রান পেলেন না রোহিত। এমনকি এই ম্যাচে খেলতে হয়নি বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহকেও। যদিও তারকা দুই ক্রিকেটারকে বাদ দিয়েই সহজ পেয়েছে ভারত। ম্যাচ শেষে রোহিতও জানিয়ে দিলেন তাদের পরীক্ষা-নিরীক্ষা সফল হয়েছে।

প্রস্ততি ম্যাচ শেষে রোহিত বলেন, দারুণ একটি ম্যাচ হল। আমরা দলগতভাবে যেটা চেয়েছিলাম তা পেয়েছি। কিন্তু আমাদের ভাগ্য সঙ্গ না দেওয়ায় আমরা পুরো খেলাটি(দুই দিনের) খেলতে পারলাম না। একটি দিন বৃষ্টির জন্য সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু আমরা যতটুকু সময় পেয়েছি, সেটাকেই আমরা সদ্ব্যবহার করার চেষ্টা করেছি। আমরা এই ম্যাচে যে পরীক্ষা নীরিক্ষার মধ্য দিয়ে যেতে চেয়েছিলাম সেইভাবেই গিয়েছি।

একইসঙ্গে রোহিত শর্মা আরও বলেন, দারুণ একটি উপভোগ্য ম্যাচ হয়েছে। আপনি সবাই জানে যে, আমরা অস্ট্রেলিয়ায় আসতে পছন্দ করি, এবং আমাদের আমরা এখানে এসে ভক্তদের থেকে প্রচুর ভালোবাসা পাই। আমরা এখানে সমস্ত ধরনের ম্যাচ খেলতে ভালোবাসি এবং সেটা উপভোগ করি। এখানকার সমর্থকরা যেভাবে আমাদের ভালোবাসা দেন, সেটা আমাদের জন্য বিরাট প্রাপ্তি।

এই ম্যাচ থেকেই গোলাপি বলের টেস্টে ভারতের প্রথম একাদশ কেমন হবে সেটা নিয়েও আভাস পাওয়া গেল। রোহিত যে সম্ভবত ওপেনিংয়ে খেলবেন না তা বোঝা গেল প্রস্ততি ম্যাচ দেখে। রোহিত শর্মা চারে খেলতে নেমে ১১ বলে তিন রানের বেশি করতে পারেননি।

এই ম্যাচ চলাকালীন সরফরাজ খানের উইকেট কিপিংয়ের অভিজ্ঞতার অভাবটা স্পষ্ট হচ্ছিল বার বারই। এমনকি অধিনায়ক রোহিত শর্মাও প্রায়শই সরফরাজ খানের উপর বিরক্ত হচ্ছিলেন। আসলে সরফরাজ খান একটি সহজ বল ধরতে না পারেননি এবং এরপরেই বিরক্তি প্রকাশ করেন রোহিত শর্মা। এই মুহূর্তের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+