AUS vs IND: দলের স্বার্থে নিলেন দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত, গম্ভীরের চাপে টিম ইন্ডিয়ায় প্রবল কোণঠাসা রোহিত?

সিডনি টেস্ট শুরুর আগে থেকেই চর্চায় রোহিত শর্মা। বছরের শুরুতেই ভারতীয় দলকে নিয়ে বিতর্ক চরমে। পারিবারিক কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে পারেননি। শেষ টেস্টেও তিনি থাকলেন ব্রাত্য। কিন্তু দলের স্বার্থে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন।

সাম্প্রতিক সময়ে খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছিলেন। অধিনায়কত্ব এবং ব্যাটিং উভয় ক্ষেত্রেই ফ্লপ। ফলে রোহিত যেন হয়ে উঠছিলেন দলের বোঝা। অতীতে অনেক অধিনায়কই খারাপ ফর্মের মধ্য দিয়ে গেলেও বাদ যেতে চাননি। বার বার সুযোগ নিয়েছেন ব্যর্থ হলেও খেলা চালিয়ে গিয়েছেন। সেই দিক অন্তত ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন রোহিত। দলের স্বার্থে নিজেকে সরিয়ে নিলেন। সিডনিতে শেষ টেস্টে ব্রাত্যজন হলেন রোহিত।

বিশ্বকাপ জিতেই টি২০ আন্তর্জাতিক থেকে বিদায় নিয়েছিলেন, সব ক্রিকেটারই চায় তাঁর বিদায়টা রাজকীয় হোক। কিন্তু চিত্রনাট্য সবার জন্য সমান থাকে না। অবসর প্রক্রিয়া অনেকের হয় বড্ড তিক্ততার সঙ্গে। রোহিত সিডনি টেস্ট শেষ হলেই অবসরের ঘোষণাটা করে দেবেন কিনা তার উত্তর সময়ই দেবে। কিন্তু অসবরের প্রক্রিয়া অন্তত মসৃণ করার চেষ্টা করলেন।

বুঝিয়ে দিলেন ব্যক্তি নয় দলই তাঁর কাছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। তিনি দলের স্বার্থে সিডনি টেস্ট থেকে সরে গেলেন। সাজঘরের এক কোণে বার বার দেখা গেল রোহিতকে। কিন্তু যে দলের স্বার্থে রোহিত কঠিন সিদ্ধান্ত নিলেন বা নিতে বাধ্য হলেন সেই দল কিন্তু সিডনিতে ব্যাট হাতে ফের ব্যর্থ হল। ভারতের প্রথম ইনিংস শেষ হল ১৮৫ রানেই। রোহিতের পরিবর্তে নামা গিল ২০ রান করলেন। খারাপ পারফরম্যান্স কম বেশি সবাই করছেন। কিন্তু প্রশ্ন কেন শুধু রোহিতকে নিয়েই। তিনি অধিনায়ক বলেই!

সিডনিতে ক্রিকেট থেকে তাঁর অবসর নিয়ে জল্পনা প্রবল। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে দলে জায়গা হয়নি রোহিতের। ভারতীয় দলের জমা দেওয়া ১৬জনের তালিকায় রোহিতের নামই নেই। গম্ভীরের সই করা সেই তালিকায় প্রথম একাদশে ক্রিকেটারদের যেমন নাম রয়েছে তেমনই আছে পাঁচ জন রিজার্ভ ক্রিকেটার। এই পাঁচজন ক্রিকেটার হলেন দেবত্ত, ঈশ্বরণ, জুরেল, সরফরাজ, হর্ষিত। ১৬ জনের তালিকেও ব্রাত্য হয়ে গিয়েছেন রোহিত। তাহলে কি গম্ভীরের চাপে টিম ইন্ডিয়ায় প্রবল কোণঠাসা হয়ে গিয়েছেন রোহিত!

ম্যাচ শুরুর আগের দিন অনুশীলনেও তেমন সক্রিয় দেখায়নি রোহিতকে। বিসিসিআইয়ের এক কর্তাও নাকি অনুরোধ করেছিলেন সিডনিতে রোহিতকে বিদায়ী টেস্ট খেলার সুযোগ দেওয়ার। কোচ সেটা মানেননি।
সঞ্জয় মঞ্জরেকর রোহিতকে সমর্থন করে বলেন, এটাই রোহিত শর্মা। সব সময় সঠিক কাজটাই করেন। দলের পক্ষে যেটা ভালো। যদিও টসের সময় রোহিতের বিষয় আরও স্পষ্ট না করে জানানোয় কিছুটা অবাক সঞ্জয়।
বিশ্বকাপ জয়ের পরই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর গ্রহণ করেছেন রোহিত শর্মা। এমনকি আগামী দিনে একদিনের দলেও রোহিতকে দেখতে পাওয়া যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+