AUS vs IND: সুযোগ কাজে লাগাতে না পারাতেই হার! অবসর এবং ম্যাচের টার্নিং পয়েন্ট নিয়ে কী বললেন রোহিত শর্মা?
মেলবোর্নে শেষরক্ষা হল না ভারতের। পঞ্চম দিনের নাটকের যাবতীয় উপাদান মজুত ছিল। বক্সিং ডে টেস্টের শেষ অঙ্কও হল জমজমাট। কিন্তু ভারতের পক্ষে শেষ হল ট্রাজিডির। বছরের শেষ ম্যাচে হারল ভারত। সেইসঙ্গে বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-২ ফলে পিছিয়েও গেল টিম ইন্ডিয়া। দিনের শেষে রোহিত শর্মার মুখে শুধুই হতাশা আর হতাশা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে রোহিত ম্যাচের ফলাফল প্রসঙ্গে বলেন, খুবই হতাশাজনক ফলাফল। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম কিন্তু প্রচেষ্টা সার্থক হল না। আজকের শেষ দুটি সেশন অত্যন্ত কঠিন ছিল। কিন্তু আমাদের ব্যাটাররা মরিয়া প্রয়াস চালিয়েছি। এর আগেও এই সিরিজে আমরা কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি। ম্যাচ জিতে বা ম্যাচ বাঁচিয়েছি। কিন্তু দুভার্গ্যবসত এখানে সেটা হল না।

একইসঙ্গে অবসর প্রসঙ্গে তিনি বলেন, আমি আজ য়েখানে দাঁড়িয়ে আছি সেখানে অতীতে যা হয়েছে তা নিয়ে ভাবার কিছু নেই। অধিনায়ক হিসেবে আমার কাছে বিষয়টি খুবই হতাশাজনক। একইসঙ্গে ব্যাটার হিসেবে রানে ফেরার জন্য আমি অনেক চেষ্টা করছি। কিন্তু সেটা কাজে লাগছে না। এটা মানসিকভাবে খুব বিরক্তিকর, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে অবসর নিয়ে তিনি এখনও যে কিছু ভাবেননি সেটা স্পষ্ট করে দিয়েছেন।
দিনের শেষে রোহিত শর্মা মেনে নিলেন বুমরাহকে পর্যাপ্ত সাহায্য করার মতো বোলার তাদের দলে ছিল না। তাঁর কথায়, বুমরাহ কয়েক বছর ধরেই আমাদের দলের জন্য অক্নান্ত পরিশ্রম করছে। অনেক ওভার বল করছে। কিন্তু উল্টো দিক থেকে পর্যাপ্ত সাহায্য পাচ্ছেন না। হয়ত আমাদের বোলাররা পরিশ্রম করছেন। কিন্তু পারফরম্যান্স সেই মতো হচ্ছে না।
এরপর সাংবাদিক সম্মেলনে এসে রোহিত বলেন, আমাদের কাছে সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগ গুলো কাজে লাগাতে পারেনি। তাই জন্যই আমরা ম্যাচ জিততে পারলাম না। আজও আমাদের কাছে সুযোগ ছিল ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসার বা ড্র করার। কিন্ত আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার আছেন, তঁারা যত বেশি খেলবেন তত বেশি শিখবেন।
মেলবোর্নে হার ভুলে সামনে তাকাতে চান রোহিত শর্মা। তিনি বলেন, হাতে সময় খুব কম আছে। এর মধ্যে আলোচনা করে আমাদের ভুল ত্রুটি শুধরে নিতে হবে। এর আগে সিডনিতে আমরা খুব ভালো খেলেছি। সেই দিকে তাকাতে হবে। আমাদের কাছে সুযোগ আছে সিরিজ ২-২ করার। এটাও আমাদের কাছে বিরাট প্রাপ্তি হবে।
নীতীশ কুমার রেড্ডির ভূয়সী প্রশংসা করে রোহিত বলেন, নীতীশ প্রতিভাবান ক্রিকেটার। ওর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। অন্যদিকে পন্থ প্রসঙ্গে কিছুটা বিরক্তি নিয়ে রোহিত বলেন, পন্থকে নিজেকেই বুঝতে হবে দল ওর থেকে কী চাইছে। এটা কারও বলে দেওয়ার বিষয় নয়। এগুলো নিজেকে বুঝতে হয়। ওর নিজেরই বোঝা উচিত কোন পরিস্থিতিতে কী করা দরকার।












Click it and Unblock the Notifications