AUS vs IND: দলের স্বার্থেই নিয়েছেন কঠিন সিদ্ধান্ত, নিজের অবসর নিয়ে সাত সকালে বিরাট আপডেট দিলেন রোহিত

বিশ্বকাপ জয়ের পরই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর গ্রহণ করেছেন রোহিত শর্মা। সিডনিতে ক্রিকেট থেকে তাঁর অবসর নিয়ে জল্পনা প্রবল। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে দলে জায়গা হয়নি রোহিতের। শুক্রবার তাঁকে নিয়ে চর্চা কম হয়নি। কিন্ত শনিবার সকালে একেবারে অন্য অবতারে আর্বিভূত হলেন রোহিত। লাঞ্চের বিরতি বুম হাতে ক্যামেরার সামনে এলেন, তাঁকে নিয়ে চলা যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন।

সিডনিতে তাঁকে বাদ দেওয়া হয়েছে?, বিশ্রাম দেওয়া হয়েছে নাকি নিজে থেকেই সড়ে গিয়েছেন? এই প্রশ্ন বার বার ঘোরাফেরা করছিল, এই সংক্রান্ত বিষয়ে শনিবার সকালে সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকার দিলেন রোহি। সেই সঙ্গে জানিয়ে দিলেন তিনি ক্রিকেট থেকে এখনই বিদায় নিচ্ছেন না। আপাতত তাঁর অবসরের নেই পরিকল্পনা।

রোহিত বলেন, আমি একটা শব্দ বলি আর সেটা ৫০ শব্দ হয়ে যায়। আমি এই ম্যাচের আগে কোচ ও টিম ম্যানেজমেন্টকে বলেছিলাম আমার ব্যাটে রান নেই। তাই ফর্মে থাকা ক্রিকেটারকে খেলানো হোক। এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচ। আমি যখন রান পাচ্ছি না তখন এই ম্যাচে খেলব না। তাঁরা আমার সিদ্ধান্ত মেনে নেয়, তাঁরা বলেন তুমিই সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এতদিন ধরে খেলছে।

চলতি বর্ডার-গাভাসকর ট্রফির শুরু থেকেই ব্যাট হাতে অফ ফর্মে আছেন রোহিত। কিন্তু মেলবোর্ন ম্যাচের পরই তাঁকে নিয়ে সমালোচনা তীব্র হয়। না খেলার সিদ্ধান্ত কবে নিলেন? এই প্রশ্নের উত্তরে রোহিত বলেন, মেলবোর্ন ম্যাচের পরই ভেবেছি আমি এত চেষ্টা করেও রান পাচ্ছি না। দলের স্বার্থে আমার সিদ্ধান্ত নেওয়া উচিৎ। ঔ টেস্টের পর সময় কম ছিল। তার মধ্যে ১ দিন ছিল নিউ ইয়ার। সেদিন বিষয়টি নিয়ে কথা বলা যায় না। এরপর এখানে আসি তারপর ম্যানেজমেন্টকে বলি আমার সিদ্ধান্তের কথা। তাঁরা আমার সিদ্ধান্ত মেনে নেয়।

টি২০ আন্তর্জাতিকের পর এবার টেস্ট থেকেও অবসর নেবেন রোহিত, এই জল্পনায় অবশ্য জল ঢাললেন রোহিত নিজেই। তাঁর স্পষ্ট জবাব, আমি কোথাও যাচ্ছি না। এটা অবসরের কোনও সিদ্ধান্ত নয়। আমি ক্রিকেট থেকে সরে যাচ্ছি না, এটা শুধু এই ম্যাচের সিদ্ধান্ত। অনেকে ভিতরে ল্যাপটপ, কাগজ পেন নিয়ে বসে আছেন। কে কি লিখল সেটা নিয়ে আমার কিছু হবে না, অনেকে অনেক কিছু লিখতে বা বলতে পারেন। আমার ভবিষ্যৎ বাইরে থেকে কেউ ঠিক করে দেবে না, আমি এতদিন ধরে খেলছি, আমি দুই বাচ্চার বাবা আমি। আমাকে কী করতে হবে সেটা আমি সব থেকে ভালো জানি।

একইসঙ্গে রোহিত আরও বলেন, আমি যখনই অধিনায়কত্ব করি তখন ৫,৬ ম্যাচ পর কী হবে সেটা ভাবি না। শুধু বর্তমান নিয়ে চিন্তা ভাবনা করি। আমাদের কাছে এই ৫ ম্যাচের সিরিজটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটায় ফোকাস করছি। আমি এতদূর থেকে এসেছি খেলার জন্যই তো। কিন্তু আমার জন্য টিম সবার আগে। শুধু নিজে রান করব গিয়ে বসে পরব সেটা হয় না. আমি ২০০৭ সাল থেকে একটা কথা ভেবেছি টিম সবার আগে। এই জন্যই আমরা দল বলি, ১১ জন খেলি। দল সবার আগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+