AUS vs IND: দুই ভাগে ভাগ হয়ে ডনের দেশে যাচ্ছে টিম ইন্ডিয়া, দলের সঙ্গে যাচ্ছেন রোহিত শর্মা?
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর এবার বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে যাবে ভারত। আগামী ২২ নভেম্বর থেকে পারথ-এ শুরু হচ্ছে মেগা এই সিরিজ। ডনের দেশে দুই দফায় যাবেন ভারতীয় ক্রিকেটাররা। তবে সবথেকে বড় প্রশ্ন অধিনায়ক রোহিত শর্মা কি দলের সঙ্গে যাবেন?
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভারতীয় দলের সব সদস্যরা একসঙ্গে অস্ট্রেলিয়া যেতে পারবেন না। মূলত দুই দফায় ১০ এবং ১১ নভেম্বর ভারতীয় দলের সদস্য এবং সাপোর্ট স্টাফরা অস্ট্রেলিয়া যাবেন। লজিস্টিক সমস্যার জন্যই দুই ভাগে ভারতীয় দলের সদস্যরা যাবেন অস্ট্রেলিয়া। এই সফরে ভারতীয় দলের ম্যানেজার নিযুক্ত হয়েছেন সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার সভাপতি তথা নিরঞ্জন শাহের পুত্র জয়দেব শাহ।

বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছেন, 'রোহিত শর্মা চাইছেন অস্ট্রেলিয়ায় গিয়ে কয়েকদিন অনুশীলন করতে। প্রথম টেস্ট শুরুর আগে ব্যক্তিগত কারণে দেশে ফিরে আসতে পারেন রোহিত।' আসলে প্রথম টেস্ট না খেললেও রোহিত দলের সঙ্গে প্রস্তুতিতে থাকতে চাইছেন, নিজেও অস্ট্রেলিয়ার পরিবেশ পরিস্থিতির সঙ্গে কিছুটা মানিয়ে নিতে। অর্থ্যাত দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় গিয়ে কয়েকদিন অনুশীলন করে আবার দেশে ফিরে আসতে পারেন রোহিত।
ভারতীয় দল অস্ট্রলিয়ায় গিয়ে কোনও রকম প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিসয়েছি। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল ভারতীয় মূল দল ভারতীয় এ দলের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে কিন্তু প্র্যাক্টিস ম্যাচ খেলার আগে ভারতীয় দল নেটে অনুশীলন করারেই বেশি গুরুত্ব দিচ্ছে। তাই একমাত্র অনুশীলন ম্যাচ বাতিল করা হয়েছে। ভারতীয় দল পারথ স্টেডিয়ামের অনুশীলন করেই বর্ডার-গাভাসকর ট্রফির জন্য প্রস্তুতি সারবে।
রোহিত শর্মা একান্তুই প্রথম টেস্ট ম্যাচ খেলতে না পারলে তাঁর পরিবর্তে অধিনায়কত্ব করতে পারেন জসপ্রীত বুমরাহ। তিনি বর্তমানে ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক। আগেই ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। ভারতীয় দলের কাছে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সিরিজের ফলাফলের উপরই নির্ভর করছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ভাগ্য।












Click it and Unblock the Notifications