AUS vs IND: শামিকে কি অস্ট্রেলিয়ায় দেখা যাবে? রোহিত দিলেন বড় আপডেট

AUS vs IND: মেলবোর্নে বক্সিং ডে ও সিডনিতে নিউ ইয়ার টেস্টে ভারতীয় দলকে দেখা যাবে মহম্মদ শামিকে? ব্রিসবেন টেস্ট ড্রয়ের পর এদিনও রোহিতের দিকে ধেয়ে এলো শামি সংক্রান্ত প্রশ্ন।

রোহিত সাফ জানিয়ে দিলেন, শামির ফিটনেস সংক্রান্ত বিষয়ে তিনি পুরোপুরিভাবে অবহিত নন। ন্যাশনাল ক্রিকেট আকাদেমির দিকে তাকিয়ে রয়েছেন রোহিত।

AUS vs IND

শামি রঞ্জি ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফির বেশ কয়েকটি ম্যাচে খেলেছেন। গোড়ালিতে অস্ত্রোপচারের পর থেকে তাঁর রিহ্যাব চলছিল এনসিএতে। সেখানকার বিশেষজ্ঞরাই বিভিন্ন ম্যাচে শামির ফিটনেসের দিকে নজর রাখছেন।

শামিকে রাখা হয়েছে সৈয়দ মুস্তাক আলি ট্রফির বাংলা দলে। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্ন টেস্ট। তবে রোহিত শর্মা এদিন জানিয়ে দিলেন, শামির ফিটনেস নিয়ে ১০০ নয়, ২০০ শতাংশ নিশ্চিত হলে তবেই তাঁকে খেলানো হবে।

রোহিত আজ সাংবাদিক বৈঠকে বলেন,আমার মতে শামির বিষয়ে এনসিএ-র কারও বলার এটাই সঠিক সময়। ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে তাঁর রিহ্যাব চলছে। সেখানকারই কারও শামিকে নিয়ে বিবৃতি দেওয়া উচিত। শামি ঘরোয়া ক্রিকেটে খেলছেন। তবে তাঁর হাঁটুর কিছু সমস্যার কথাও জানা যাচ্ছে।

জশ হ্যাজলউড চোট সারিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরলেও ব্রিসবেন টেস্টে কাফ স্ট্রেইনের কারণে প্রথম ইনিংসে বোলিং করতে পারেননি। চলতি সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন। সে কারণে সতর্ক রোহিত বলেন, কেউ এখানে এসে মাঝপথে সরে দাঁড়ালেন, তার চেয়ে বাজে কিছু হয় না। এই ধরনের ঘটনা ঘটলে কী হতে পারে সেটাও সকলে বোঝেন।

এনসিএ-র সবুজ সঙ্কেত না পেলে শামিকে এখনই ভারতীয় দলে যে দেখা যাবে না, সেটাও স্পষ্ট রোহিতের কথায়। তিনি হলেন, ২০০ শতাংশ নিশ্চিত না হলে শামিকে ফেরাতে তাড়াহুড়ো করা হবে না। ঝুঁকি নেওয়ার প্রয়োজনই নেই। তবে আগেও বলেছি, আজও বলছি, শামির জন্য দরজা খোলা। এনসিএ যদি তাঁকে আন্তর্জাতিক ম্যাচ খেলার উপযোগী বলে মনে করে তাহলে আমরা সকলেই খুশি হব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+