AUS vs IND: মেলবোর্নে ওপেনিংয়েই ফিরছেন রোহিত? ছন্দে থাকা রাহুলের ফের ব্যাটিংয়ের স্থান পরিবর্তন!

গাব্বায় টেস্ট ড্র করার পর ভারতীয় দলের মিশন এবার মেলবোর্ন। আগামীকাল থেকে ঐতিহ্যমণ্ডিত এমসিজিতে থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ। মেলবোর্নে ক্রিসমাসের পরের দিন টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত। তিন ম্যাচ শেষে সিরিজের ফল ১-১। বর্ডার-গাভাসকর ট্রফিতে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মেলবোর্নে ভারতীয় দলে বড় রদবদল হতে চলেছে। শুধু প্রথম একাদশেই পরিবর্তন হচ্ছে না। একইসঙ্গে ব্যাটিং অর্ডারেও পরিবর্তন হতে চলেছে। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, মিডল অর্ডার নয় এই ম্যাচে ফের ওপেনিংয়েই নামতে চলেছেন রোহিত। যশস্বী জয়সওয়ালের সঙ্গী হতে পারেন ভারত অধিনায়ক। ফলে কেএল রাহুলের ব্যাটিংয়ের স্থান ফের পরির্তন হতে পারে। তিন নম্বরে ব্যাট করতে নামতে পারেন তিনি।

প্রশ্ন হচ্ছে রাহুল তিন নম্বরে নামলে শুভমান গিলকে কোথায় খেলানো হবে? কারণ গিল তিন নম্বরে নামেন। চার নম্বর জায়গা কোহলির জন্য সংরক্ষিত। ফলে পরিস্থিতি যা তাতে গিলকে মিডল অর্ডারে খেলানো হতে পারে। ওপেনিংয়ে নেমে এখনও পর্যন্ত খারাপ খেলেননি রাহুল। কিন্ত মিডল অর্ডারে নেমে সেভাবে রান পাচ্ছেন না রোহিত।

রোহিত শর্মা প্রথম টেস্ট খেলতে পারেননি। দলে ফিরে তিনি মিডল অর্ডারে ব্যাট করছেন। পারথে দ্বিতীয় ইনিংস বাদ দিলে রাহুল-যশস্বীর ওপেনিং জুটি এখনও পর্যন্ত সাফল্য পায়নি। ফলে রোহিতকে ফের ওপেনিংয়ে ফেরানোর দাবি উঠেছে।

যদিও মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এসে নিজের ব্যাটিং অর্ডার নিয়ে মন্তব্য করতে চাননি রোহিত। শুধু জানিয়ে দিয়েছেন দলের প্রয়োজন অনুসারে তিনি ব্যাটিং করবেন। এটা নিয়ে প্রকাশ্যে কোনও আলোচনা করবে না তিনি। আসলে রোহিতের ব্যাট থেকে প্রত্যাশা অনুসারে রান আসছে না। তাঁকে নিয়ে শুরু হয়েছে প্রবল সমালোচনা।

গাব্বা টেস্টে ম্যাচে গিল ১, কোহলি ৩, পন্থ ৯ এবং রোহিত ১০ রানে আউট হন। মিডল অর্ডারে চার প্রধান ব্যাটারের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। নীতীশ রেড্ডি ধারাবাহিকভাবে ভালো খেলেন। এমনকি গাব্বায় জাদেজাও মিডল অর্ডারে নেমে মানরক্ষা করেন।

কিন্তু পরিস্থিতি যা তাতে মেলবোর্নের প্রথম একাদশে সুযোগ নাও পেতে পারেন নীতীশ। দুই স্পিনার নিয়ে খেলতে পারে ভারত। ফলে নীতীশের পরিবর্তে দলে আসতে পারেন ওয়াশিংটন সুন্দর। মেলবোর্ন টেস্ট শুরুর আগে তনুশ টেস্ট দলের সঙ্গে যোগ দিলেও এমসিজিতে টেস্ট অভিষেকের সম্ভাবনা নেই। রবীন্দ্র জাদেজার সঙ্গে খেলানো হবে ওয়াশিংটন সুন্দরকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+