AUS vs IND: শামিকে নিয়ে সাবধানী টিম ম্যানেজমেন্ট, তারকা পেসারের দলে ফেরা নিয়ে বিরাট বার্তা দিলেন রোহিত

অ্যাডিলেড টেস্টে লজ্জার হারের মুখোমুখি হতে হয়েছে ভারতকে। পারথে প্রথম টেস্টে জিতলেও দ্বিতীয় টেস্টে বেহাল পারফরম্যান্স করেছে ভারতীয়। বোলিং বিভাগের হাল আরও খারাপ। জসপ্রীত বুমরাহের উপর অতিরিক্ত চাপ পড়ে যাচ্ছে। অনভিজ্ঞ হর্ষিত রানা বা নীতীশ রেড্ডিদের বোলিং করিয়ে সব ম্যাচে জেতা যাবে না তা অ্যাডিলেড থেকেই প্রমাণ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মহম্মদ শামিকে দলে ফেরানো নিয়ে চলছে জোর জল্পনা।

শনিবার থেকেই শামিকে অস্ট্রেলিয়া পাঠানো নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। রবিবার অ্যাডিলেডে হারের পর এই বিষয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আদৌও কি অস্ট্রেলিয়া সিরিজে খেলবেন শামি? খেললেও কবে তাঁকে দলে ফেরানো হবে? তারকা পেসারকে নিয়ে টিম ম্যানেজমেন্টের ভাবনাই প্রকাশ্যে আনলেন রোহিত শর্মা।

রবিবার ম্যাচ হারের পর সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, আমরা ১০০ শতাংশ নিশ্চিত হয়েই শামিকে ফেরাতে চাই। কারণ অনেক দিন হয়ে গিয়েছে তিনি দলের বাইরে আছে। আমরা তাঁর উপর অতিরিক্ত কোন চাপ দিতে চাই না এখানে এসে দলের হয়ে পারফরম্যান্স করার জন্য। তাঁকে পেশাদারভাবেই গভীর নিরীক্ষণ করা হচ্ছে। তার ভিত্তিতেই একটি সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর পারফরম্যান্স গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চার ওভার বল করার পর ২০ ওভার তাঁকে মাঠে থাকতে হচ্ছে। তবে এটা বলা যেতেই পারে শামির জন্য দরজা সব সময় খোলা আছে, তিনি যে কোনও সময় আসতে পারেন এখানে খেলার জন্য।

রোহিত শর্মা আরও বলেছেন, আমরা তাঁকে গভীর ভাবে পর্যবেক্ষণ করছি কারণ সৈয়দ মুস্তাক আলিতে খেলার সময় তাঁর হাঁটুতে ফোলাভাব ফিরে এসেছিল। যা তাঁর টেস্টের প্রস্তুতিতে বাধা দান করে। আমরা শামিকে নিয়ে অতিরিক্ত ঝুঁকি নিতে চাই না। সাবধানী নীতি অবলম্বন করা হচ্ছে তাঁর জন্য।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচেই প্রমাণিত হয়েছে বুমরাহের উপর অতিরিক্ত নির্ভর করার নীতি ভারতীয় দলকে ত্যাগ করতে হবে। ফলে শামিকে ফেরালে তাঁর উপর চাপ কিছুটা কমবে। শেষ দুটি টেস্ট ম্যাচে শামিকে ফেরানো নিয়ে আলোচনা চলছে।

AUS vs IND: ব্যাট হাতে বিরাটদের ব্যর্থতা অব্যাহত, কামিন্সদের দাপটে অ্যাডিলেডে চালকের আসনে অস্ট্রেলিয়া
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এখনও পর্যন্ত ৭ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন শামি। দীর্ঘ সময় পর চোট কাটিয়ে আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন শামি। তাঁর পারফরম্যান্স যথেষ্টই ভালো। কিন্তু প্রশ্ন উঠছে শামি টেস্ট ক্রিকেটের ধকল নিতে পারবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+