AUS vs IND: টেস্ট ক্রিকেটে সিডনিই রোহিতের শেষ স্টেশন! মেলবোর্নে হারের পর পাওয়া গেল বিরাট আপডেট

বিগত কয়েক সপ্তাহ ধরেই রোহিত শর্মার অবসর নিয়ে জল্পনা চলছিল। খারাপ অধিনাকত্ব, জঘন্য ব্যাটিং করে রোহিত একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে। মেলবোর্নে হারের পরই তাঁর টেস্ট থেকে অবসর নিয়ে জল্পনার মাত্রা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

একাধিক ইংরেজি সংবাদ মাধ্যম সূত্রের যা খবর তা হল সিডনি টেস্টের পরই টেস্ট দল থেকে অবসর নিতে পারেন রোহিত শর্মা। প্রতিবেদনগুলিতে উল্লেখ করা হয়েছে, রোহিত শর্মা ইতিমধ্যেই বিসিসিআই এবং নির্বাচকদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন। চলতি সিরিজ শেষ হলেই টেস্ট দল থেকে অবসর নিতে পারেন তিনি।

এর আগে টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। এর আগে জানা গিয়েছিল ভারত লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠলে সেই ম্যাচ খেলেই টেস্ট থেকে অবসর নিতে পারেন রোহিত। কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ফলে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির পরই তিনি অবসর নিতে পারেন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্বাচকদের কাছে অবসরের ইচ্ছাপ্রকাশ করেছেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট খেলার পরই নিজের সিদ্ধান্ত ঘোষণা করেত পারেন তিনি। তবে ভারতীয় দল যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে, তাহলে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত বদল করতে পারেন। তবে সেটাও অনেক যদি কিন্তু আছে। ফলে পরিস্থিতি যা তাতে অশ্বিনের পর আরও এক ভারতীয় মহাতারকা টেস্ট বিদায় নিয়ে চলেছেন ডনের দেশ থেকেই।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ, অজি সফরে খারাপ পারফরম্যান্স, ব্যাট হাতে ক্রমাগত ব্যর্থতার কারণে শুধু ভারতীয় ক্রিকেটের সমর্থক, প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনাই নয়, নির্বাচক প্রধান অজিত আগরকরও রোহিতের ওপর চাপ বাড়িয়েছেন। ফলে রোহিতের কাছে টেস্টে ক্রিকেটের শেষ স্টেশন হতে চলেছে সিডনিই সম্ভবত।

মেলবোর্নের দ্বিতীয় ইনিংসেও রান পাননি ভারত অধিনায়ক। কামিন্সের বলেই আউট হলেন হিটম্যান। অজি অধিনায়কের ফুল ডেলিভারি রোহিতের ব্যাটের কোণায় লেগে পৌঁছে যায় স্লিপে। মিচেল মার্শ ক্যাচ নিতে ভুল করেননি। এই নিয়ে প্যাট কামিন্সের বলে টেস্টে ৬বার আউট হলেন রোহিত।

পারিবারিক কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে রোহিতের ব্যাট থেকে এসেছিল ৩ ও ৬ রান। গাব্বায় ১০ রান করেছিলেন প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে তাঁকে ব্যাট করতে নামতে হয়নি। এবার মেলবোর্নে দুই ইনিংসে আউট হলেন ৩ ও ৯ রানে। বছরভর ব্যাট হাতে নিজেরব নামের প্রতি সুবিচার করতে পারেননি। প্রাক্তনীরা বলছেন ফুটওয়ার্কে সমস্যা হচ্ছে তাঁর। সাংবাদিক সম্মেলনে এসে বলে বলেন মানসিকভাবেও বিরক্ত তিনি।

রোহিতের অবসরের পর টেস্টে ভারতীয় দলের নেতা হতে পারেন জসপ্রীত বুমরাহ। যিনি পারথে দলকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+