AUS vs IND: সিরিজের মধ্যেই বাদ অধিনায়ক! রোহিত শর্মার নাম উঠছে লজ্জার লিস্টে

AUS vs IND: রোহিত শর্না নন। কাল ভারতীয় সময় ভোর সাড়ে চারটেয় সিডনিতে টস করতে যাবেন জসপ্রীত বুমরাহ। খারাপ ফর্মের কারণে রোহিত এই টেস্ট থেকে সরে দাঁড়ালেন।

সিরিজ বা টুর্নামেন্ট চলাকালীন এর আগে ভারতের কোনও অধিনায়ক বাদ পড়েননি। রোহিত শর্মাই প্রথম। তবে আন্তর্জাতিক ক্রিকেটে বিষয়টি নতুন নয়।

AUS vs IND

রোহিত আজ সাংবাদিক বৈঠকে আসেননি। হেড কোচ গৌতম গম্ভীর রোহিতের খেলার নিশ্চয়তা দেননি। রোহিত স্লিপ কর্ডনে ক্যাচ প্র্যাকটিসে ছিলেন অনুপস্থিত। সকলের শেষে ব্যাট করতে নেমে নেটে মিনিট দশেক সময় কাটান। ভারতীয় অনুশীলনেই খুব সক্রিয় দেখা যায় জসপ্রীত বুমরাহকে।

তাতেই ইঙ্গিত মিলছিল রোহিতের সিডনি টেস্ট না খেলার। পরে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে রোহিতের সিডনি টেস্ট থেকে সরে যাওয়ার খবর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, রোহিত হেড কোচ গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকরকে নিজের সিদ্ধান্তের কথা জানান। তাঁরা সাদরে তা গ্রহণ করেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, রোহিত আর টেস্ট খেলতে চাইছেন না। বিসিসিআই যদি বিদায়ী টেস্টের বন্দোবস্ত করে তাহলে তার প্রেক্ষিতে পরে সিদ্ধান্ত নেবেন। ফলে রোহিত মেলবোর্নেই কেরিয়ারের শেষ টেস্ট খেলে ফেললেন বলেও চর্চা রয়েছে।

পরিসংখ্যানবিদ মোহনদাস মেনন জানাচ্ছেন, ১৯৭৪-৭৫ মরশুমের অ্যাশেজে ইংল্যান্ডের অধিনায়ক মাইক ডেনেস প্রথম ৬ ইনিংসে ৬৫ রান করার পর চতুর্থ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন। অধিনায়ক হন জন এডরিচ।

এরপর পঞ্চম টেস্টে ডেনেস নেতৃত্ব দেন। দুই ইনিংসে যথাক্রমে ৫১ ও ১৪ রান করেন। ষষ্ঠ টেস্টে খেলেন ১৮৮ রানের ইনিংস। ফলে এমসিজিতে দলকে ইনিংস জয় এনে দিতে অবদান রাখেন।

টাইমস অব ইন্ডিয়ায় পরিসংখ্যানবিদ রাজেশ কুমার জানাচ্ছেন, ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরজের তৃতীয় ম্যাচে বাদ পড়েন তৎকালীন পাকিস্তান অধিনায়ক মিসবা উল হক। তাঁর স্থলাভিষিক্ত হন শাহিদ আফ্রিদি।

২০১৪ সালের টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল, ফাইনাল-সহ ৩টি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন দীনেশ চণ্ডীমল। নেতৃত্বের ব্যাটন গিয়েছিল লাসিথ মালিঙ্গার হাতে। এবার সেই তালিকায় যুক্ত হলো রোহিত শর্মার নাম। প্রথম ভারতীয় হিসেবে।

এদিকে, রোহিত না থাকায় ওপেন করবেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। তিনে খেলবেন শুভমান গিল। ঋষভ পন্থ এই টেস্টে বাদ পড়ছেন না। আকাশ দীপ চোট পেয়ে ছিটকে যাওয়ায় একাদশে সুযোগ পেতে চলেছেন প্রসিদ্ধ কৃষ্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+