AUS vs IND: রাহুলের পর রোহিত, মেলবোর্ন টেস্ট শুরুর আগেই অধিনায়ককে নিয়ে নতুন করে চোটের উদ্বেগ
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ। মেলবোর্নে ক্রিসমাসের পরের দিন টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত। কিন্তু চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় শিবিরে চোটের উদ্বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শনিবার অনুশীলনের সময় কেএল রাহুল চোট পেয়েছিলেন। রবিবার সেই তালিকায় যুক্ত হলেন রোহিত শর্মাও।
শনিবার থেকেই মেলবোর্নে ভারতীয় দল প্রস্তুতি শুরু করেছে। রবিবার সকালেও এমসিজিতে প্রস্তুতিতে নামে ভারত। কিন্ত একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের খবর অনুসারে রোহিতের হাঁটুতে চোট লেগেছে। এমনকি নেটের পাশে বসে ভারত অধিনায়ককে পায়ে আইসপ্যাক লাগাতেও দেখা গিয়েছে। এই ছবিও উদ্বেগের সৃষ্টি করেছে ভারতীয় শিবিরে। রাহুলের চোট নিয়ে ভারতীয় দলের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে টিম ইন্ডিয়ার ফিজিও রোহিতকে নজরে রেখেছেন। যদিও রোহিতকে নিয়ে উদ্বেগের কিছু নেই বলেই জানা গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা তীব্র কটাক্ষ করতে শুরু করেছেন রোহিত শর্মাকে নিয়ে। এমনকি ভারত এই টেস্ট ম্যাচে হারলে অধিনয়াকের পদ থেকে রোহিতের ইস্তফা দেওয়ার দাবিও উঠেছে আগেই। ওপেনিং নয় এই সিরিজে মিডল অর্ডারে নামছেন রোহিত। পুরানো জায়গায় ফিরেও রান পাচ্ছেন রোহিত। এদিকে রবিবারও ভারতীয় দলের সদস্যরা পুরো দমে অনুশীলন করেন। নেটে বোলিং করেন জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ, সিরাজরা।
উল্লেখ্য, শনিবার নেটে অনুশীলন করার সময় হাতে চোট পান কেএল রাহুল।অস্ট্রেলিয়া সফরে এসে শুরুতেই চোট পেয়েছিলেন রাহুল। পারথ টেস্টের আগে তাঁর হাতে আঘাত লাগে। আর শনিবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। কেএল রাহুলের ডান হাতের কব্জিতে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে দলের সঙ্গে থাকা ফিজিও তাঁর শ্রশুষা শুরু করেন।
🚨 ROHIT SHARMA HIT ON HIS LEFT KNEE IN THE NETS 🚨
— Tanuj Singh (@ImTanujSingh) December 22, 2024
- Captain Rohit Sharma hit on his left knee while batting in nets today at MCG. He batted for a bit after that but he looked in a bit of discomfort after the blow. (Sahil Malhotra/TOI). pic.twitter.com/rWITAJjwG3
তিনটি ম্যাচ শেষে সিরিজের ফল এখন ১-১। পারথে প্রথম টেস্ট ম্যাচ জিতলেও, অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে হারের মুখ দেখতে হয়েছে। গাব্বায় তৃতীয় টেস্ট বরুণ দেবের কৃপায় কোনও ক্রমে ড্র করেছে ভারত। এবার মেলবোর্নে কঠিন পরীক্ষার মুখে ভারত।












Click it and Unblock the Notifications