AUS vs IND: অস্ট্রেলিয়া সফরেও যাচ্ছেন না শামি? তারকা পেসারকে নিয়ে বড় আপডেট দিলেন রোহিত

ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ শেষ হলেই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। ডনের দেশে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। বর্ডার-গাভাসকর ট্রফি ঘিরে ইতিমধ্যেই উন্মাদনার পারদ চড়ছে। কারা থাকবেন ভারতীয় দলে সেটা নিয়েও চলছে প্রবল চর্চা। সবথেকে বেশি আলোচনা চলছে মহম্মদ শামিকে নিয়ে।

গত ১ বছর ধরে মাঠের বাইরে শামি। একটির পর একটি টুর্নামেন্ট এবং সিরিজ চলে যাচ্ছে কিন্তু ভারতীয় দলে প্রত্যাবর্ত‌ন হচ্ছে না শামির। চলতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও দলে জায়গা হয়নি বঙ্গ পেসারের। আসন্ন বর্ডার গাভাসকর ট্রফিতে দলে সুযোগ পাবেন শামি? নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর আগেই মহম্মদ শামিকে নিয়ে বিরাট আপডেট দিলেন রোহিত শর্মা।

মঙ্গলবার বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন রোহিত। সেখানে শামির প্রসঙ্গ উঠলে রোহিত বলেন, অস্ট্রেলিয়া সিরিজে মহম্মদ শামিকে ডাকা কঠিন। তাঁর হাঁটুতে ফোলা ভাবটা ফিরে এসেছে। এটি তাঁকে কিছুটা পিছিয়ে দেয় এবং এর জন্য ফের নতুন করে রিহ্যাব শুরু করতে হয়। শামি এনসিএ-তে আছেন, আমরা পুরো ফিট না হলে শামিক অস্ট্রেলিয়া নিয়ে যেতে চাই না।'

একইসঙ্গে রোহিত আরও বলেন, 'শামির সম্পূর্ণ চোট না সারলে তাঁকে অস্ট্রেলিয়া নিয়ে যেতে রাজি নই আমরা। দেখা যাক কী হয়।' শামি একান্তই অস্ট্রেলিয়া সফরে যেতে না পারলে তা ভারতের জন্য বড় ধাক্কা হবে। কারণ শামির অভিজ্ঞতা অস্ট্রেলিয়ায় বড় ফ্যাক্টর হতে পারত। ফলে বুমরাহ-সিরাজ জুটিই বড় ভরসা ভারতের।

২০২৩ সালের বিশ্বকাপের পর থেকে আর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি শামি। চোটের ধাক্কায় প্রায় ১ বছরের কাছাকাছি সময় ২২ গজের বাইরে আছেন শামি। ৩৩ বছর বয়সী ফাস্ট বোলারের এই বছরের শুরুতে তার অ্যাকিলিস টেন্ডনে একটি অপারেশন করা হয়েছিল, যার ফলে তিনি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ, আইপিএল ২০২৪ এবং আইসিসি টি২০ বিশ্বকাপে খেলতে পারেননি।

এই পরিস্থিতি বাংলা দলের পেসার কবে ভারতীয় দলে ফিরবেন সেটা নিয়ে জল্পনা তৈরি হয়েছে, মাঝে জানা গিয়েছিল নতুন করে চোটের জায়গায় সমস্যা দেখা দিয়েছে। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের দলে শামি না থাকায় ফের আশঙ্কা তৈরি হয়। ফলে শামিকে রঞ্জি খেলেই জাতীয় দলে ফিরতে হবে।

২২ নভেম্বর থেকে পারথে প্রথম টেস্ট।অ্যাডিলেড ওভালে দিন-রাতের টেস্ট শুরু ডিসেম্বরের ৬ তারিখ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+