AUS vs IND: জলপানের বিরতিতে দলকে দিলেন পরামর্শ, বুমরাহের অধিনায়কত্ব নিয়ে কী বললেন রোহিত?

শুক্রবার সিডনি টেস্টের প্রথম দিনে সাজঘরের এক কোণে বসেছিলেন। তাঁকে নিয়ে দিনভর অনেক চর্চা হয়েছিল। সবকিছুই শুনেছেন। কিন্তু মুখে একটা শব্দও বলেননি। কিন্তু শনিবার সকাল হতেই অন্য রূপে ধরা দিলেন রোহিত শর্মা। হিটম্যান যেন বুঝিয়ে দিলেন মেজাজটাই তো আসল রাজা।

শনিবার আর সাজঘরের এক কোণে চুপচাপ বসে থাকলেন না। দলের সঙ্গে একাত্ব হয়ে গেলেন। নিজে না খেললেও জলপানের বিরতিতে রোহিতকে বাউন্ডারি লাইনে দেখা গেল সতীর্থদের সঙ্গে। দ্বিতীয় দিনে ম্যাচের বয়স তখন ১৩ ওভার। আম্পায়ার জল পানের বিরতি ঘোষণা করেন। অধিনায়ক বুমরাহ সহ গোটা ভারতীয় দল বাউন্ডারি লাইনে আসেন।

সেই সময় ভারতীয় দলের সঙ্গে দেখা গেল রোহিত শর্মাকে। সেখানে ঋষভ পন্থের সঙ্গে কথা বলতে দেখা গেল রোহিতকে। দলে না খেললেও নিজের অভিজ্ঞতা দিয়ে সতীর্থদের টিপস দিলেন, রোহিতের এই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগে। কিন্তু ঘটনার পর বাকি ছিল আরও বড় চমক। লাঞ্চের বিরতির সময় সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকার দিলেন রোহিত শর্মা।

জলপানের বিরতিতে সতীর্থদের সঙ্গে কী কথা হচ্ছিল? সেই প্রসঙ্গে রোহিত বলেন, খুব বেশি সিরিয়স কথা হয়নি। সামান্য কিছু কথা হয়েছিল। একইসঙ্গে রোহিত বলসেন, উইকেটে পেস আছে , আমাদের উপর যেমন চাপ ছিল তেমনই ওদেরও থাকবে, সেটা চাপটা ধরে রাখতে হবে। আজ আমাদের প্রথম সেশন আমাদের ভালো গিয়েছে। চারটি উইকেট পেয়েছি। ভালো ভালো ক্যাচ ধরেছি। আগামী সেশনে এই পারফরম্যান্স ধরে রাখতে হবে।

উল্লেখ্যে, প্রথম দিনের শেষ বলের আগে বুমরাহকে বেশ উত্তেজিত লেগেছিল। খোয়াজা আউট হওয়ার পর গোটা ভারতীয় দল আগ্রাসন দেখায়। এই বিষয়ে রোহিত বলেন, আমাদের ক্রিকেটাররা শান্ত, কিন্তু ওদের বিরক্ত করলে ওরাও জবাব দেয়। আমাদের ক্রিকেটাররা সব সময় শান্তিতে খেবলে চায়। আসলে আমাদের ঔ সময় উইকেট খুব প্রয়োজন ছিল সেটা আমরা পেয়েছি।

রোহিত না খেলায় পারথের পর সিডনিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ। তারকা পেসারের অধিনায়কত্ব প্রসঙ্গে রোহিত বলেন, বুমরাহ দারুন গেমটা বোঝে। ২০১৩ সাল থেকেব ওকে চিনি। দারুন বোলিং করতে পারেন সেটা সবাই জানে। কিন্তু ওর মধ্যে দারুন নেতৃত্বের কোয়ালিটি আছে, দলকে সবার আগে রাখে। আগামী দিনে অনেকেই নেতৃত্ব দিতে পারেন নতুন ছেলেরা উঠে আসছে। তাদের দলটা বুঝতে হবে প্রথমে। সবাইকে এটা অর্জন করতে হয়, সবার মধ্যে প্রতিভা আছে। ভারতীয় দলের নেতৃত্ব যেমন চাপের তেমনই সম্মানের।

এর পাশাপাশি অধিনায়কত্ব প্রসঙ্গে রোহিত আরও বলেন, নেতৃত্ব সব দিন সমান যাবে না, কিন্তু ভালো এবং খারাপ দুটো সময়ই একই মাইন্ডসেট রাখতে হবে। ১৪০ কোটি লোক আমাকে বিচার করছে সেটা মাথায় রাখতে হবে। আমার সিদ্ধান্ত ভুল হতে পারে কিন্তু নিজের উপর বিশ্বাস রাখতে হবে।

একইসঙ্গে রোহিতের সংযোজন, এত দর্শককে চুপ করাতে হবে আমাদের। ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে কথা হচ্ছেষ আমাকে দেখান কোনও দল আর আগে দুইবার এখানে এসে সিরিজ জিতেছে। এবার আমাদের লক্ষ্য এবার সেই সিরিজ ধরে রাখা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+