AUS vs IND: অ্যাডিলেডে বিরাট রেকর্ড স্পর্শের হাতছানি রোহিতের সামনে, দাদার কীর্তি ভাঙার সুযোগও রয়েছে
সদ্যপুত্র সন্তানের পিতা হওয়ায় অস্ট্রেলিয়া বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারেনি রোহিত শর্মা, কিন্তু প্রথম টেস্ট ম্যাচ চলাকালীনই পারথে ভারতীয় দলের শিবিরের পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা। ইতিমধ্যেই দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন হিটম্যান। আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে পিঙ্ক বল টেস্ট।
প্রথম টেস্টে জসপ্রীত বুমরাহের নেতৃত্বে জয় পেয়েছে ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে রোহিত টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন, এই ম্যাচে জিততে পারলে ভারত একদিকে যেমন সিরিজে ২-০ ফলে এগিয়ে যাবে তেমনই অধিনায়ক হিসেবে রোহিত শর্মা বিরাট কোহলির একটি অনন্য রেকর্ড স্পর্শ করবেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে নেতৃত্ব দিয়ে তিনবার দলকে জয় এনে দিয়েছেন বিরাট কোহলি। এই তালিকায় আছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অজিঙ্কা রাহানে। অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলকে অধিনায়ক হিসেবে তিনবার করে জয় এনে দিয়েছেন এই দুই অধিনায়ক। এর ফলে অ্যাডিলেডে বা সিরিজের বাকি একটি ম্যাচে জয় পেলে শুধুমাত্র বিরাট কোহলিকেই নয় একইসঙ্গে দাদার রেকর্ড ও স্পর্শ করবেন রোহিত শর্মা।
বাকি সিরিজের দুটি ম্যাচে রোহিত দলকে জেতাতে পারলেন বিরাট, সৌরভ, রাহানে এই তিনজনের রেকর্ড একসঙ্গে ভাঙতে পারেন। এই তালিকায় ভারতীয়দের মধ্যে সবার উপরে আছেন মহেন্দ্র সিং ধোনি, যিনি ১৩ টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলকে ৮ টি ম্যাচে জিতিয়েছেন।।
চলতিবার বর্ডার-গাভাসকর ট্রফি জিততে পারলে রিকি পন্টিংয়ের একটি অনন্য রেকর্ড স্পর্শ করবেন রোহিত শর্মা। এর আগে পন্টিংয়ে একমাত্র অধিনায়ক যিনি দুই বার বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছেন। এর আগে ঘরের মাঠে এই ট্রফি একবার জেতা হয়ে গিয়েছে রোহিত শর্মার। এবার সিরিজের বাকি ম্যাচগুলিতে দলকে নেতৃত্ব দিয়েছে দলকে জেতাতে পারলে পন্টিংয়ের রেকর্ড ও স্পর্শ করবেন। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
এরআগে পিঙ্ক বল টেস্টে ভারতের ফলাফল একেবারেই ভালো হয়নি, এবারও কঠিন চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার জন্য অপেক্ষা করছে।












Click it and Unblock the Notifications