AUS vs IND: সিডনি টেস্টে টস জিতে ভারতের ব্যাটিং, রোহিতের 'বিশ্রামে'র কারণ নিয়ে মুখ খুললেন অধিনায়ক বুমরাহ

AUS vs IND: সিডনি টেস্ট থেকে সরেই দাঁড়ালেন রোহিত শর্মা। সরকারিভাবে জানানো হলো, ভারত অধিনায়ক বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন। নেতৃত্বের ব্যাটন জসপ্রীত বুমরাহর হাতে।

মেঘলা আকাশ। টস জিতে বুমরাহ অবশ্য ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নিলেন। ভারতীয় দলে রোহিতের জায়গায় ফিরলেন শুভমান গিল। আকাশ দীপের জায়গায় খেলছেন প্রসিদ্ধ কৃষ্ণ।

AUS vs IND

জসপ্রীত বুমরাহ বলেন, আমরা এই সিরিজে ভালো খেলেছি। শেষ ম্যাচ খুবই উত্তেজক ছিল। আশা রাখি, এখানেও ভালোই খেলব। উইকেটে ঘাস রয়েছে। তবে খুব একটা জুজু আছে বলে মনে হচ্ছে না। প্রথমে নতুন বলের চ্যালেঞ্জ সামলে নিতে পারলে ভালো ব্যাটিং উইকেট।

বুমরাহ জানান, মেলবোর্ন টেস্টের পর থেকেই দলের ভালো কীসে হয় তা নিয়ে ড্রেসিংরুমে আলোচনা হয়েছে। লিডারশিপের নমুনা রেখে এই টেস্টে অধিনায়ক বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন। কোনও স্বার্থপরতা নেই। দলের স্বার্থে যেটা জরুরি, সেটাই আমরা করে থাকি।

আজ স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ ভারতীয় দলের বাস পৌঁছয় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। কমলা রংয়ের কফি কাপ হাতে টিম বাস থেকে নামেন রোহিত শর্মা। জসপ্রীত বুমরাহ মাঠে ঢুকেই চলে যান পিচ দেখতে। তখন পিচ ঘেরা ছিল, হেভি রোলিং চলছিল।

বুমরাহ এরপর স্পট বোলিং করেন। পিচ দেখেন বোলিং কোচ মর্নি মরকেল। সকাল ৯টা ১৫ মিনিট মাঠে নেমে পিচের কাছে চলে যান রোহিত। তাঁর সঙ্গে পিচ দেখতে থাকেন বুমরাহও। পিচ দেখেন হেড কোচ গৌতম গম্ভীর। এরপর রোহিত ও বুমরাহ কথা বলেন গম্ভীরের সঙ্গে।

রোহিত কিছুক্ষণ ফুটবল খেলে সরফরাজ খান, ঋষভ পন্থদের সঙ্গেও। এরপর টিম মিটিং। যেখানে রোহিত চুপচাপই ছিলেন। কথা বলতে দেখা যায় বিরাট কোহলি ও গৌতম গম্ভীরকে। টসের মিনিট ২০ আগে রোহিত চলে যান ড্রেসিংরুমে।

ঋষভ পন্থের দলে থাকা নিয়েও চর্চা ছিল। তবে টসের আগে কিপিং অনুশীলন করতে থাকায় কেটে যায় পন্থকে নিয়ে থাকা ধোঁয়াশা। এরপর বুমরাহ টস করতে বেরোতেই স্পষ্ট হয়ে যায়, রোহিত খেলছেন না।

ভারত- যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।

অস্ট্রেলিয়া- উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, স্কট বোল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+