AUS vs IND: ফের ব্যর্থ রোহিত-বিরাট, মেলবোর্ন টেস্টে ভারতের বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে অস্ট্রেলিয়া
AUS vs IND: মেলবোর্ন টেস্টে ভারতের জেতার আশা নেই। শেষ দুটি সেশনে অস্ট্রেলিয়ার দরকার ৭ উইকেট। ভারত পঞ্চম দিনে মধ্যাহ্নভোজের বিরতিতে পিছিয়ে ৩০৬ রানে।
আজ পুরো খেলা হলে বাকি রয়েছে ৬৫.৫ ওভারে। শেষ ১০ ওভারে ভারত মাত্র আট রানের ব্যবধানে তিন উইকেট হারিয়েছে।

ষোড়শ ওভারের প্রথম ও শেষ বলে যথাক্রমে রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে ফিরিয়ে জোড়া ধাক্কা দেন প্যাট কামিন্স। রোহিতের ফুটওয়ার্কের সমালোচনায় বিশেষজ্ঞরা। অন সাইডে খেলতে গিয়ে স্লিপে মিচেল মার্শের হাতে ক্যাচ দিলেন ভারত অধিনায়ক।
রোহিত ৪০ বল খেলে ৯ রান করেন। এরপর তিনে নামা রাহুল ৫ বল খেলে কোনও রান না করেই প্যাট কামিন্সের দুরন্ত ডেলিভারিতে খানিকটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে প্রথম স্লিপে উসমান খোয়াজার হাতে ক্যাচ দেন। ভারতের দুটি উইকেটই পড়ে ২৫ রানে।
এরপর ২৭তম ওভারের প্রথম বলে বিরাট কোহলি ২৯ হলে ৫ রান করে সাজঘরে ফেরেন। লাঞ্চের ঠিক আগেই কোহলি ফের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে স্লিপে ক্যাচ দিলেন। মিচেল স্টার্কের বলে কভার ড্রাইভ মারতে গিয়ে।
অনুশীলনে অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ মারার লোভ সামলানোর প্রত্যয়, কিংবা সাক্ষাৎকারে ধৈর্য্য দেখানোর কথা বললেও খেলার সময় সই দুর্বলতা কাটছে না বিরাটের। ২৬.১ ওভার খেলা হলেও ভারত মাত্র একটিই চার মেরেছে। ফলে বোঝাই যাচ্ছে, অস্ট্রেলিয়ার বোলাররা কতটা নিয়ন্ত্রণ ও দাপট দেখাচ্ছেন।
মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ২৬.১ ওভারে ৩ উইকেটে ৩৩। ৮৩ বলে ১৪ রানে অপরাজিত যশস্বী জয়সওয়াল। তিনিই একমাত্র চারটি মেরেছেন। স্টার্ক ৪টি মেডেন-সহ ৭.১ ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট নেন। কামিন্সের ৯ ওভারে তিনটি মেডেন, ১০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
এর আগে, ভারতের সামনে ৩৪০ রানের লক্ষ্যমাত্রা রেখেছে অস্ট্রেলিয়া। অজিদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৮৩.৪ ওভারে ২৩৪ রানে। নাথান লিয়ঁ ৫৫ বলে ৪১ রান করে জসপ্রীত বুমরাহর বলে বোল্ড হন। ৭৪ বলে ১৫ রানে অপরাজিত থাকেন স্কট বোল্যান্ড।
বুমরাহ টেস্ট কেরিয়ারে ত্রয়োদশবার ইনিংসে পাঁচ উইকেট দখল করলেন। ২৪.৪ ওভারে ৭ মেডেন, ৫৭ রানে নেন ৫ উইকেট। চারটি মেডেন-সহ ২৩ ওভারে ৭০ রান দিয়ে তিন উইকেট নেন মহম্মদ সিরাজ। রবীন্দ্র জাদেজা পান ১টি উইকেট।












Click it and Unblock the Notifications