AUS vs IND: হেডের মিথ্যাচার নিয়ে চাঞ্চল্যকর দাবি সিরাজের, অ্যাডিলেডে ভারতীয় পেসারের পাশে রোহিত-ভাজ্জি

AUS vs IND: অ্যাডিলেড টেস্টে ট্রাভিস হেড বনাম মহম্মদ সিরাজের টক্কর বাকি তিনটি টেস্টেও দেখা যেতেই পারে। তবে ভারতীয় পেসারের পাশে দাঁড়ালেন অধিনায়ক রোহিত শর্মা।

মাঙ্কিগেট-সহ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে নানা ঘটনায় বিতর্কে নাম জড়িয়েছে হরভজন সিংয়ের। তিনিও সিরাজের পাশে দাঁড়ালেন সে কথা মনে করিয়েই।

AUS vs IND

আজ অ্যাডিলেডে ভারতকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। গতকাল সিরাজের সঙ্গে হেডের বাদানুবাদ ম্যাচের মেজাজ সপ্তমে চড়িয়েছিল। হেডকে বোল্ড করেন সিরাজ। তারপরই হেড ও সিরাজের মধ্যে কথা কাটাকাটি চলে। হেডকে মাঠের বাইরে যেতে ইশারাও করেন সিরাজ।

মাঠে সেই সময় সিরাজের সঙ্গে কথা বলেন আম্পায়াররা। পরে হেড বলেন, তিনি নাকি সিরাজকে ওয়েল বোল্ড বলেন। তারপরও সেলিব্রেশনে আগ্রাসী মনোভাব চালিয়ে গিয়ে সিরাজ যে আচরণ করেন তারই পাল্টা দিতে তিনি বাধ্য হন বলে জানান হেড।

যদিও আজ খেলা শুরুর আগে সিরাজ স্টার স্পোর্টসে হরভজন সিংয়ের প্রশ্নের উত্তরে বলেন, হেড পুরোপুরি মিথ্যা কথা বলছেন। তিনি মোটেই ওয়েল বোল্ড বলেননি। সেটা টিভি ফুটেজ দেখলেই স্পষ্ট হয়ে যাবে যে হেড কী বলেছিলেন।

সিরাজ বলেন, উইকেট পাওয়ার পর আমি সেলিব্রেট করছিলাম। সেই সময়ই হেড প্রথম কথা বলা শুরু করেন। তিনি যে ওয়েল বোল্ড বলেছেন বলে দাবি করছেন তা মিথ্যা। গিয়ে হাইলাইটস দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে।

সিরাজের কথায়, আমরা কাউকে অসম্মানজনক কিছু করি না। আমি প্রত্যেক ক্রিকেটারকে সম্মান করি। ক্রিকেট ভদ্রলোকের খেলা। কিন্তু তিনি আউট হওয়ার পর যে আচরণ করেছিলেন তা একেবারেই অনভিপ্রেত।

গতকালের ঘটনার রেশ ছিল আজও। সিরাজ ব্যাট করতে নামার পর থেকেই বিদ্রুপাত্মক ধ্বনি ভেসে আসছিল গ্যালারি থেকে। ব্যাটিংয়ের সময় সিরাজ ও হেডের মধ্যে কথাও হচ্ছিল। মনে করা হচ্ছিল, দুজনেই বোধ হয় মিটমাট করে নিচ্ছেন। কিন্তু সিরাজের ক্যাচ ধরে আগ্রাসী সেলিব্রেশন করতে দেখা যায় হেডকে। বলটি গ্যালারির দিকেও তিনি দেখান।

সিরাজের আচরণকে সমর্থন করেননি সুনীল গাভাসকর। তবে হরভজন সিং খোলামেলা জানিয়ে দেন, সিরাজের পাশে আছেন। সিরাজ যা করেছেন ঠিক করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময় তাঁকে যে পরিস্থিতি সামলাতে হয়েছে তাতে সিরাজের ক্ষেত্রে কী হয়েছে তা ভালোই বুঝছেন হরভজন।

রোহিত শর্মা বলেন, সিরাজ দ্বৈরথ ভালোবাসেন। এতে তিনি সাফল্যও পান। অধিনায়ক হিসেবে আমি আগ্রাসী মনোভাবকে সমর্থনই করব। তবে খেলা যাতে অসম্মানিত না হয়, সেই বিষয়ে সীমারেখা সম্পর্কে সজাগ থাকাটা জরুরি। প্রতিপক্ষের প্লেয়ারদের সঙ্গে দু-একটা কথা বলা খারাপ কিছু নয়।

রোহিত আরও বলেন, সিরাজ এমনভাবেই খেলতে পছন্দ করেন। আগেও এই ধরনের টক্কর আমরা দেখেছি। যাতে অনেকেই সাফল্য পেয়েছেন। সিরাজও তাঁদের একজন। আগ্রাসী ভাব আর সীমা অতিক্রমের মধ্যে ফারাক আছে। অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব সেটা ঠিকঠাক থাকছে কিনা। দু-একটা কথা কাটাকাটিতে বড় কিছু ঘটে না।

রোহিতের কথায়, প্রচুর দর্শকদের সামনে খেলার অভিজ্ঞতা আমাদের রয়েছে। যখন ভালো কিছু হয় তখন সাপোর্ট আসে। উল্টোটাও হয়। সিরাজ জানেন তাঁকে দলের জন্য কী করতে হবে। তাঁর কাজ উইকেট নেওয়া। তা করতে সব কিছুই তিনি করতে পারেন। বাইরের ফ্যাক্টরে কেউ প্রভাবিত হন না। আমাদের দল যথেষ্ট পরিণত বাইরের বিষয়ে মাথা না ঘামিয়ে ম্যাচে ফোকাস থাকার বিষয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+