AUS vs IND: রোহিতকে নিয়ে প্রবল সাবধানী, সিডনিতে আঘাত-যন্ত্রণার মধ্যেও ব্যাট করার রহস্য ফাঁস করলেন পন্থ

সিডনিতে ভারতীয়দের মধ্যে প্রথম ইনিংসে সবথেকে বেশি রান করেছেন ঋষভ পন্থ। সিডনিতে ৯৮টি বল খেললেন পন্থ। ব্যাটিং করার সময় প্রবল আঘাতও পেয়েছেন। গায়ে-মাথায় খেলেন ১২বার। পড়ে গেলেন। মাঠে ফিজিওকে আসতে হয় তাঁর শুশ্রূষা করার জন্য। অস্ট্রেলিয়ার পেসারেরা জানেন, শর্ট বলের বিরুদ্ধে পন্থের সমস্যা হয়। সেটাই তাঁর বিরুদ্ধে ব্যবহার করলেন।

এই প্রসঙ্গে প্রথম দিনের খেলা শেষে সাংবাদিক সম্মেলনে বলেন, প্রথমবার আমি আমার ক্যারিয়ারে এত আঘাত পেয়েছি কিন্তু কখনও কখনও আপনাকে করতে হবে। আমি আজকে খুব বেশি ভাবছি না। এটি বেদনাদায়ক কিন্তু আপনাকে মানিয়ে নিতে হবে এবং দলের জন্য এটি করতে হবে। আমার সঙ্গে প্রথমবার এমন ঘটনা ঘটল। জীবনে সব কিছুই প্রথমবার হয়, আমি এটা নিয়ে খুব বেশি ভাবছি না।

বোল্যান্ডের পাতা ফাঁদে পা দিলেন ১৪৯ মিনিট ক্রিজে কাটানো ঋষভ পন্থও। ৪০ রান করেই আউট হলেন পন্থ। পরিচিত আগ্রাসী ক্রিকেটের বদলে পন্থ এদিন কিছুটা রক্ষণাত্বক ছন্দে খেলতে থাকেন। সেই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে এসে পন্থ বলেন, আমি সব সময় আক্রমণাত্বক খেলি না ডিফেন্সিভও এই খেলি। দলের প্রয়োজন অনুসারে খেলার চেষ্টা করি। কখনও এটা পক্ষে যায় কখনও বিপক্ষে যায়।

সিডনিতে ক্রিকেট থেকে রোহিতের অবসর নিয়ে জল্পনা প্রবল। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে দলে জায়গা হয়নি রোহিতের। এই প্রসঙ্গে খুব বেশি বিতর্ক বৃদ্ধি করলেন না পন্থ। সাবধানী সুরে বলেন, এটি একটি আবেগপূর্ণ সিদ্ধান্ত ছিল। আমরা রোহিত শর্মা ভাইকে একজন নেতা দীর্ঘদিন দেখেছি এবং কিছু সিদ্ধান্ত আছে যেটায় আপনি জড়িত নন। এটা সম্পূর্ণভাবে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি সেই সিদ্ধান্তের আলোচনায় ছিলাম না। আমি এর চেয়ে বেশি ব্যাখ্যা করতে পারব না।

পিচ প্রসঙ্গে পন্থ বলেন, এটা একটা কঠিন উইকেট। বিশেষ করে দ্বিতীয় সেশনের পর এই পিচে খেলা খুব কঠিন হচ্ছে। আশা করছি আগামী দিনেও পিচ একই থাকবে। সিডনিতে ব্যাট হাতে ফের ব্যর্থ হল টিম ইন্ডিয়া। ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ১৮৫ রানেই। যদিও এই রান নিয়েও যে লড়াই করা যাবে তা মানছেন পন্থ। তাঁর কথায়, ২৩০ থেকে ২৫০-র মধ্যে স্কোর হলে খুবই ভালো হত। তবে এটাকে খারাপ স্কোর বলা যাবে না। আশা করছি এই রান নিয়েও আমরা লড়াই করতে পারব।

সিডনিতে ডিআরএস ড্রামা অব্যাহত। ওয়াশিংটন সুন্দরের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই প্রসঙ্গে পন্থ বলেন, এটা নিয়ে খুব বেশি কিছু বলার নেই, প্রযুক্তি একটা আলাদা বিষয়, এটা একজন ক্রিকেটারের হাতে নেই। তবে আমরা প্রতিদিন আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারিনা। আমার মনে হয় প্রযুক্তিকে আরও উন্নতি করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+