AUS vs IND: ঝড়ের গতিতে রান করে অস্ট্রেলিয়ার মাটিতে নয়া রেকর্ড, সচিনের থেকে সার্টিফিকেট পেলেন পন্থ

সিডনিতে দ্বিতীয় ইনিংসে ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতার মধ্যেই উজ্জ্বল ঋষভ পন্থ। বোল্যান্ড জুজুতে গুটিয়ে যাওয়া নয় বরং পাল্টা আক্রমণ করার নীতি নিয়েই ব্যাট করতে নামেন পন্থ। ২৯ বলে অর্ধশতরান করে রেকর্ড সৃষ্টি করলেন। সেইসঙ্গে সচিন তেন্ডুলকরের বিরাট সার্টিফিকেটও পেলেন ভারতীয় তারকা ব্যাটার।

শনিবার ৩৩ বলে ৬১ রান করলেন পন্থ। তবে আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে ২৯ রানেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন পন্থ। অস্ট্রেলিয়ার মাটিতে বিদেশি ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে সবথেকে দ্রুততম অর্ধশতরান করলেন। এর আগে এই রেকর্ড ছিল ইংল্য়ান্ডের জন ব্রাউন এবং ওয়েস্ট ইন্ডিজের রয় ফ্রেডরিক্সের দখলে। এই দুই ব্যাটারই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ৩৩ বলে ৫০ করেছিলেন। ৫০ বছরের পুরানো রেকর্ড শনিবার ভেঙে দিলেন পন্থ।

এটা টেস্ট ক্রিকেটে এটা ঋষভ পন্থের দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান। ২০২২ সালে পন্থ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে মাত্র ২৮ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। এর পাশাপাশি ভারতীয় ব্যাটারদের মধ্যে যশস্বী জয়সওয়াল এবং শার্দূল ঠাকুর ৩১ বলে ৫০ রান করেছেন। ১৯৮২ সালে কপিল দেব ভারতের হয়ে দ্রুততম হাফসেঞ্চুরি করেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে প্রাক্তন অধিনায়ক মাত্র ৩০ বলে অর্ধ শতরান করেছিলেন। টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরি করার সর্বকালীন রেকর্ড গড়েন ঋষভ পন্ত। এবার ফের একবার কপিল দেবকে পিছনে ফেলে দিলেন পন্থ।

সিডনিতে শনিবার টপ অর্ডারের ব্যর্থতার পর জাদেজাকে সঙ্গী করে আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন পন্থ। ডিফেন্স নয় ফের একবার আক্রমণকেই হাতিয়ার করলেন। ৩৩ বলে ৬১ রান করলেন। তাঁর ইনিংসে ছিল ছয়টি চার এবং চারটি ছক্কা। অর্ধশতরান করার পর মনে হয়েছিল আজ দলকে বিপদের হাত থেকে রক্ষা করবেন পন্থ। কিন্তু উইকেটে বেশিক্ষণ স্থায়ী হলেন না, লড়াকু ইনিংস খেলে আউট হলেন।

তবে সচিন তেন্ডুলকরের ভূয়সী প্রশংসা পেয়েছেন পন্থ। ঋষভের ব্যাটিং নিয়ে সমাজ মাধ্যমে নিজের মতামত তুলে ধরেছেন সচিন। তিনি লিখেছেন, এই উইকেটে যেখানে বেশিরভাগ ব্যাটার ৫০-র কম স্ট্রাইকরেটে ব্যাটিং করছেন সেখানে ব্যাটিং করেছেন ১৮৪ স্ট্রাইকরেটে। অবিশ্বাস্য। প্রথম বল থেকে অজি বোলারদের উপর শাসন করেছেন। তাঁর ব্যাটিং ছিল বিনোদনে ভরপুর। অত্যন্ত কার্যকরী ইনিংস খেললেন পন্থ।

এই ইনিংসের মাধ্যমে সব সমালোচনার জবাবও দিলেন পন্থ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+