AUS vs IND: টেস্টের মাঝেই মাঝপিচে আইপিএল নিলাম নিয়ে আলোচনা, স্টাম্প মাইকে উঠে এল পন্থ-লিয়ঁ-র কথোকপথন
আগামী ২৪ এবং ২৫ নভেম্বর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। প্রথম টেস্টের মধ্যেই হবে আইপিএলের মেগা নিলাম আগামী রবি এবং সোমবার সৌদি আরবের জেড্ডা শহরে বসে চলেছে মেগা নিলামের আসর। নিলালের প্রভাব যে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্টে ক্রিকেটারদের উপর পড়তে পারে তার আগাম জল্পনা কল্পনা চলছিল সেই জল্পনা কল্পনায় সত্যি হলো প্রথম দিনের খেলাতেই।
দেশের হয়ে টেস্ট ম্যাচ খেললেও ক্রিকেটারদের মস্তিষ্কে আইপিএল নিলাম নিয়ে যে ভাবনা-চিন্তা চলছে তা কিন্তু প্রকাশ্যে চলে এল। পারথে প্রথম দিনের খেলাতে ঋষভ পন্থ এবং নাথান লিয়ঁ মধ্যে কথাবার্তাতে উঠে এলো আইপিএল নিলামের প্রসঙ্গ।

দুই ওভারের মাঝে তখন ফিল্ডিংয়ে পরিবর্তন করে নিচ্ছিল অস্ট্রেলিয়া দল। ঋষভ পন্থের পাশ দিয়ে যাচ্ছিলেন নাথান লিয়ঁ। সতীর্থকে পাশে দেখেই অজি তারকা জিজ্ঞেস করেন, 'আমরা কোন টিমে যাচ্ছি?' প্রতিপক্ষ দলের ক্রিকেটারের কাছ থেকে এই কথা শুনে হাসি থামাতে পারেননি ঋষভ পন্থও। টেস্ট খেলা চলাকালীন এমন কথা উঠে আসতে পারে সেটা হয়ত আন্দাজ করতে পারেননি পন্থ নিজেও। যদিও দ্রুত পরিস্থিতি সামলে প্রতিপক্ষ ক্রিকেটার নাথান লিয়ঁকে জবাবে হাসি মুখেই পন্থ বলেন, 'নো আইডিয়া'।
অন্য দেশের ক্রিকেটারদের মতোই নিলামে অংশ নেবেন একাধিক অস্ট্রেলিয়ান, এর মধ্যে অনেকেই আবার আছেন টেস্ট দলেও। পন্থ বা লিয়ঁ কাউকেই রিটেন করেননি তাদের দল। ফলে তাদের নিলামে উঠতে হবে। তাই সেদিকেও যেন ভাবনা রয়েছে ক্রিকেটারদের মধ্যে। পন্থ বা লিয়ঁ সেটা প্রকাশ্যে নিয়ে এলেন মাত্র।
SOUND 🔛 Just two old friends meeting! 😁🤝
— Star Sports (@StarSportsIndia) November 22, 2024
Don't miss this stump-mic gold ft. 𝗥𝗜𝗦𝗛𝗔𝗕𝗛-𝗣𝗔𝗡𝗧𝗜! 🤭
📺 #AUSvINDOnStar 👉 1st Test, Day 1, LIVE NOW! #AUSvIND #ToughestRivalry pic.twitter.com/vvmTdJzFFq
যদিও নিলাম তাদের খেলার ফোকাস কোনও ভাবেই নষ্ট করবে না বলেই দাবি করেছিলেন কামিন্স। ম্যাচের আগে তিনি জানিয়েছিলেন, অবশ্যই ম্যাচের মধ্যেই নিলাম আছে এটা সত্যি, আমি মনে করি না এটা ম্যাচের জন্য কোনও বিভ্রান্তির হবে, আমাদের কোচিং টিমের এক সদস্য সেখানে গিয়েছেন। আমরা ম্যাচে ফোকাস করছি।কে কোন দলে যান সেটা বোঝা যাবে দুই দিনের নিলামের পরই।












Click it and Unblock the Notifications