Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs IND: শামির অভাব ভোগাবে ভারতকে, অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের সম্ভাব্য ব্যবধান জানিয়ে দাবি পন্টিংয়ের

AUS vs IND: চলতি মাসেই পাঁচ টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের দাবি, ভারত টেস্ট জিতলেও এবার সিরিজ জিততে পারবে না।

ভারতীয় দলের বোলিং বিভাগে মহম্মদ শামির অভাব অনুভূত হবে বলেই দাবি পন্টিংয়ের। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে শামি ১২টি টেস্ট খেলে ৪৪টি উইকেট দখল করেছেন।

AUS vs IND

শামি ফিটনেসজনিত কারণেই অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা পাননি। গত বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে। গোড়ালির অস্ত্রোপচার করান। তারপর হাঁটুর চোট ও সাইড স্ট্রেনের কারণে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেননি।

শামির অনুপস্থিতিতে ভারতীয় বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, আকাশ দীপ রয়েছেন। কৃষ্ণ, রানা ও আকাশ এই প্রথম কেরিয়ারে অস্ট্রেলিয়ার চ্যালে়ঞ্জ সামলাবেন।

আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বলেন, শামির না থাকা ভারতীয় বোলিং বিভাগে বড় শূন্যতা তৈরি করেছে। কিছুদিন আগেও মনে করা হচ্ছিল শামি অস্ট্রেলিয়ায় খেলতে পারবেন। এখন মনে হচ্ছে, ভারতের পক্ষে টেস্টে ২০ উইকেট তোলা কঠিন হবে। ফলে ব্যাটারদের বড় রান করা খুব জরুরি।

অস্ট্রেলিয়া ১০ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফির দখল নিতে পারবে বলেও আশাবাদী পন্টিং। তিনি বলেন, ৫টি টেস্টে ভারত একটিতে জিততে পারে। তবে অস্ট্রেলিয়াই ৩-১ ব্যবধানে সিরিজ জিতবে। দুই দলের মধ্যে অস্ট্রেলিয়াকে অনেক গোছানো লাগছে। অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন। ফলে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়াকে হারানো সহজ নয়।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া ২০১৪-১৫ মরশুমে ভারতকে ২-০ ব্যবধানে হারিয়েছিল। এরপর সর্বশেষ দুটি অস্ট্রেলিয়া সফরেই ভারত ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে। অন্য কোনও দলের উপর নির্ভর না করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ভারতকে পাঁচ টেস্টের চারটিতেই জিততে হবে।

আইসিসি রিভিউ অনুষ্ঠানে পন্টিং আরও বলেছেন, তাঁর আশা ভারত-অস্ট্রেলিয়া সিরিজে সবচেয়ে বেশি উইকেট দখল করবেন জশ হ্যাজলউজড। স্টিভ স্মিথ চারে ব্যাট করায় অজিরা লাভবান বলে ধারণা পন্টিংয়ের। ভারতীয় ব্যাটারদের মধ্যে ঋষভ পন্থের সাফল্য নিয়েও তিনি আশাবাদী। কারণ, পন্থ ব্যাট করবেন মাঝের ওভারে, যখন বলের ঔজ্জ্বল্য কিছুটা কমে এবং বলের শক্তভাবও কমে আসে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+