AUS vs IND: সিরিজ শুরুর আগেই চরমে কথার লড়াই, গম্ভীরকে পাল্টা কটাক্ষ করে কী বললেন পন্টিং?
ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হতে এখনও বাকি কয়েকদিন। কিন্তু বর্ডার-গাভাসকর ট্রফিতে বল গড়ানোর আগেই কথার লড়াই শুরু হয়ে গিয়েছে। মন্তব্য পাল্টা মন্তব্যে এখন থেকেই সরগরম পারথ। নেপথ্যে গৌতম গম্ভীর ও রিকি পন্টিং। ভারতীয় দলের কোচ এবং প্রাক্তন তারকার মধ্যে যে কথার লড়াই শুরু হয়েছিল কয়েকদিন আগে তা নতুন মাত্রা পেল বুধবার।
বিরাট কোহলির ফর্ম নিয়ে সমালোচনা করে যার সূচনা করেছিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। কোহলির সাম্প্রতিক পারফরম্যান্স একেবারেই ভালো নয় তা নিয়ে কটাক্ষ করে পন্টিং বলেছিলেন, 'আমি একটা পরিসংখ্যান দেখছিলাম তাতে দেখলাম শেষ পাঁচ বছরে কোহলি মাত্র তিনটি শতরান করেছেন।আমার কাছে এটা ঠিক মনে হয়নি। যদি ঠিক হয় তাহলে টপ অর্ডার ব্যাটারের জন্য অত্যন্ত উদ্বেগের।'

এবার পাল্টা মুখ খুলে গম্ভীরকে নিশানা করলেন পন্টিং। গম্ভীরকে 'বদরাগী চরিত্র' বললেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক। গম্ভীরের নাম করে সরাসরি পন্টিং বলেন, 'আমি ওর( গৌতম গম্ভীর) প্রতিক্রিয়া পড়ে অবাক হয়েছি। তবে আমি জানি গৌতম গম্ভীর কেমন। ওর চরিত্রই বদরাগী । তাই আমি খুব একটা অবাক নই গম্ভীরের মন্তব্যে।'
গৌতম গম্ভীর মূলত স্পষ্ট বক্তা হিসেবেই পরিচিত। ফলে অতীতে তাঁর সঙ্গে অনেকেই নানা বিষয়ে সংঘাত লেগেছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন পন্টিংও। বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগেই যেভাবে কথার লড়াই শুরু হল গম্ভীর এবং পন্টিংয়ের মধ্যে তা সিরিজ যত এগোবে ততই বাড়তে পারে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
যদিও আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং কোহলি প্রসঙ্গে আরও বলেছিলেন, ' কোহলি এই খেলায় একজন কিংবদন্তি। এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে ব্যাট হাতে পারফরম্যান্স তাঁকে সেরাদের তালিকায় জায়গা করে দিয়েছে। আমি আশাবাদী আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেই রানে ফিরবেন কোহলি।'












Click it and Unblock the Notifications